ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: জোড়া ভূমিকম্পের জেরে তছনছ হয়ে গিয়েছে ভেনেজুয়েলা। রাজধানী কারাকাস ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা ২৩৫। জখম প্রায় তিন হাজার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কেঁপে উঠল ফিলিপাইন। আজ, শুক্রবার ফিলিপাইনের মিন্ডানাওতে তীব্র কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৫। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। সূত্রের খবর, ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটি থেকে ২৯ কিমি গভীরে। যদিও এই কম্পনের ফলে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর সামনে আসেনি। এমনকী কোনও ক্ষয়ক্ষতির তথ্যও পাওয়া যায়নি ফিলিপাইনের প্রশাসনের তরফে। তবে কম্পনের তীব্রতা অনুযায়ী অনুমান করা যাচ্ছে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে দ্বীপরাষ্ট্রটিতে।

আরও পডুন: দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

সুনামি সতর্কতাও জারি করা হয়নি এখনও পর্যন্ত। প্রশাসনের তরফে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কিছুদিন আগেই ফিলিপাইনের দক্ষিণপ্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। যার ফলে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছিলে ফিলিপাইনের মিন্ডানাওতে। কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছিল সেই ভূমিকম্পের জেরে। সেই ঘটনার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ফের কম্পন অনুভূত হল। তবে ফিলিপাইনে ভূমিকম্প এখন প্রায়শই ঘটছে। কারণ এই দ্বীপরাষ্ট্রটি প্রশান্ত মহাসাগরের ফায়ার অফ রিংয়ের অন্তর্গত। অবস্থানগতভাবে ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র। যেটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। আর প্রশান্ত মহাসাগরের এই এলাকাটি সবচেয়ে বেশি অস্থির থাকে। তাই বছরের বেশিরভাগ সময়ে ফিলিপাইনে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় ও অনুভূত হয় ভূমিকম্প। যার ফলে প্রচুর লোকের মৃত্যু হয়।

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্তসহায়কের বন্ধুকে তুলে নিয়ে গেল পুলিশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের মৃত্যুমিছিলে ৫৮৯ জন, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ

অভিযুক্তের কোমরে দড়ি বেঁধে হাঁটানোর মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

কলকাতা থেকে অস্ত্রসমেত গ্রেফতার ক্যানিংয়ের তৃণমূল নেতা, থানার সামনে ডিম-বর্ষণ

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

‘প্ল্যানে ত্রুটি থাকলে বহুতলের অনুমোদন বাতিল হতে পারে’, জানালেন মুখ্যমন্ত্রী

তারাতলা দুর্ঘটনায় কড়া পদক্ষেপ, কালো তালিকাভুক্ত নির্মাণ সংস্থা ও আর্কিটেক্ট

ঊর্ধ্বতনদের সহায়তায় ছুটির দিনেও পালা করে অফিস যেতে হবে অধ্বস্তনদের, নির্দেশিকা জারি নবান্নের