SIR নিয়ে অতিরিক্ত চাপ, ক্ষোভে পথে নামল BLO অধিকার রক্ষা কমিটি

Share:

নিজস্ব প্রতিনিধি: SIR-এর অতিরিক্ত চাপে পথে নেমে ক্ষোভ প্রকাশ করল BLO অধিকার রক্ষা কমিটি। SIR –এর চাপে আসছে একের পর অসুস্থ থেকে আত্মহত্যার অভিযোগ। বাধ্য হয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে পথে নামলেন BLO অধিকার রক্ষা কমিটি। কমিটির দাবি SIR হোক, কিন্তু সঠিক নিয়ম মেনে। 

কলেজ স্কোয়ারের সামনে বিভিন্ন জেলা থেকে এসেছেন  BLO রা। মিছিলের মূল দাবি যেভাবে BLO দের উপরে চাপ সৃষ্টি হচ্ছে তা অমানবিক। এর বিরুদ্ধে এই অবস্থান। মিছিল করে BLO রা যাবেন নির্বাচন কমিশনে।  BLO রা জানাচ্ছেন যেভাবে তাঁদের স্কুলের সঙ্গে সঙ্গে BLO’র ডিউটি করানো হচ্ছে তাতে স্কুলের পঠনপাঠন নষ্ট হচ্ছে, শিশুদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে।

সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত ফর্ম বিলি করে বাড়িতে আসার পরেও তাঁদের কাছে ফোন আসছে বিবিধ প্রশ্ন জিজ্ঞাসা করে। এ এক মানসিক যন্ত্রণা। BLO রা বলছেন এই SIR এর কাজ এত কম সময়ের মধ্যে করা সম্ভব নয়। অন্তত ৬ মাস থেকে ১ বছর সময় দরকার। এত পরিমাণ কাজ করতে গিয়ে শারীরিক ও মানসিক উভয় স্বাস্থ্যই খারাপ হচ্ছে। 

প্রসঙ্গত, SIR আতঙ্ক অব্যাহত। বিশেষ নিবিড় সংশোধনের মূল পর্ব শুরু হতেই রাজ্যে নানা প্রান্ত থেকে এসেছে একের পর এক মৃত্যুর খবর। তৃণমূলের দাবি বেশিরভাগ ক্ষেত্রে এই সব মৃত্যুর নেপথ্যে কাজ করছে SIR আতঙ্ক। বিজেপির আবার বক্তব্য এখন সাধারণ রোগে মৃত্যু হলেও সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে SIR তত্ত্ব।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ