জীবিত দাদাকে ‘ডেড’ এবং মৃত ভাইকে জীবিত দেখিয়ে বাড়িতে এল SIR ফর্ম

Share:

নিজস্ব প্রতিনিধি,হবিবপুর: একেই বলে উদোর পিন্ডি বুধোর ঘারে। মৃত্যু হয়েছে ছোট ভাইয়ের আর ভোটার তালিকা থেকে নাম বাদ গেল দাদার। ফলে সরকারী কর্মচারী দাদা পড়েছেন চরম বিপাকে। আর বাড়িতে এস আই আর এ ফর্ম এল মৃত ছোট ভাইয়ের নামে। জীবিত সরকারী কর্মী দাদার ফর্ম না আসায় চিন্তায় পড়েছেন ভৌমিক পরিবারের সদস্যরা। এককথায় দিশেহারা মালদার হবিবপুর ব্লকের (Habibpur Block)বুলবুল চণ্ডী গ্রাম পঞ্চায়েতের কচু পুকুর ২২৮ নম্বর বুথের এই পরিবারের সদস্যরা।মালদার হবিবপুর ব্লকের বুলবুল চণ্ডী (Bul Bul Chandi)অঞ্চলের কচু পুকুরের ২২৮ নম্বর বুথের বাসিন্দা সৌমিক ভৌমিক(Soumick Bhowmick), ৩৯ বছর বয়সী সৌমিক কেন্দ্রীয় সংস্থার বীমা দফতরে কর্মরত। তিনি বসবাস করেন বুলবুল চণ্ডীর কচু পুকুর এলাকায়।

বাড়িতে সৌমিক ছাড়াও বর্তমানে বসবাস করেন তার বাবা, মা ও স্ত্রী। তাঁর আরও এক ভাই ছিল স্বস্তীক ভৌমিক(Swastik Bhowmick)। গত ২০২০ সালে এক দুর্ঘটনায় মৃত্যু হয় স্বস্তীকের। এরপর বাড়ি থেকে বিভিন্ন দফতরে জানিয়ে দেওয়া হয়। এমনকি আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড সব বাতিল হয়ে যায় যথারীতি। কিন্তু বারবার জানানো সত্ত্বেও ভোটার লিস্ট থেকে নাম বাদ যায়নি স্বস্তীকের। উল্টে দেখা যায় ০৬- ০১ – ২০২৫ তারিখে প্রকাশিত ভোটার লিস্টে জীবিত দাদা সৌমিককে মৃত দেখানো হয়েছে। আর মৃত ভাই স্বস্তীককে জীবিত দেখানো হয়েছে। কিন্তু ১২-১১-২৪ তারিখে প্রকাশিত ভোটার লিস্টে দেখা যাচ্ছে দুই ভাই জীবিত।

পাশাপাশি যখন ভৌমিক পরিবারের কাছে SIR ফর্ম আসলো তখন দেখা গেল মৃত ছেলের ফর্ম এসেছে কিন্তু জীবিত ছেলে সৌমিকের ফর্ম নেই। আর এরপর থেকেই ঘুম উড়েছে গোটা পরিবারের। যদিও এই বিষয়টি বিএলও মাধ্যমে নির্বাচন কমিশন দফতরে জানানো হয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এস আই আর ফর্ম ফিলাপকে কেন্দ্র করে গোটা রাজ্য জুড়ে যখন রাজনীতির অঙ্গন তপ্ত, সেই সময় এই ঘটনা নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি