মতুয়াগড়ে মুখ্যমন্ত্রীর মিছিল, পা মিলিয়েছেন কর্মী সমর্থকরাও, জনসংযোগ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR- এর প্রতিবাদে বনগাঁয় মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার চাঁদপাড়া থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার পথ হাঁটছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মী সমর্থক থেকে মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে মিছিলে পা মিলিয়েছেন। মতুয়াদের পাশে থাকার বার্তা দিয়েই এদিন মিছিলে মুখ্যমন্ত্রী।

মতুয়াদের কোনও ভোট কাটা যাবে না। তাঁদের পাশে রয়েছেন তিনি। মঙ্গলবার সেই বার্তা দিয়েই মতুয়া ভাইবোনদের সঙ্গে নিয়ে বনগাঁর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করছেন মুখ্যমন্ত্রী। রাস্তার দুই ধারে এদিন ছিলেন অগণিত মানুষ। অনেকের সঙ্গেই তাঁকে কথা বলতে দেখা গিয়েছে। বনগাঁয় এই মিছিল থেকে নিজের জনসংযোগ অনেকটাই বাড়িয়ে নিয়েছেন। এদিন বনগাঁর রাস্তায় যেন মেগা মিছিল।

প্রথম থেকেই এসআইআরের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। একজন ভোটারের নামও যাতে বাতিল না যায়, সেদিকে খেয়াল রাখতে বলা হয়েছে। এদিন তিনি বলেছেন, যতদিন তৃণমূল সরকার থাকবে, ততদিন কারও গায়ে একটা আঁচড়ও কাটা যাবে না। ২০২৬ সালে মতুয়াগড়ে ভোট পাবে না বিজেপি। মঙ্গলবারের মিছিলে সামনের সারিতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ মমতাবালা ঠাকুর, দমকলমন্ত্রী সুজিত বসু। বনগাঁ থেকে জনসভা করে মুখ্যমন্ত্রী এদিন মতুয়াদের পাশে থাকার কথা বলা হয়েছে। মতুয়াদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। এদিনের মিছিলে দেখা গিয়েছে একটি শিশুকে কোলে তুলে নিতে। এক মহিলা এসে মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরেছেন। বিজেপি ও কমিশনকে একসঙ্গে নিশানা করেছেন তিনি। SIR- আবহে কমিশন ও বিজেপিকে নিশানা করেছেন তিনি। এদিনের মিছিলে মহিলা উপস্থিতি নজর কেড়েছে।

চালের গুঁড়ো ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের চিঁড়ের দুধপুলি

রেললাইন পার করতে গিয়ে ট্রেনের ধাক্কায় টুকরো টুকরো মা-মেয়ে

‘পুষ্পা’ জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?

বাঙালি হেঁশেলের চিরন্তন স্বাদ, বানিয়ে নিন সুস্বাদু সিম পোস্ত

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের স্বামী জয়ন্ত মুখোপাধ্যায় প্রয়াত, শোকের ছায়া বিনোদনজগতে

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বাঙালির লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট