ফের শাস্তির মুখে শেখ হাসিনা, জমি দুর্নীতি মামলার রায় ১ ডিসেম্বর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতা ছাড়ার আগে দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিশোধ নিতে কোমর কষে ঝাঁপিয়েছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে চলা বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়া যুদ্ধকালীন ত‍ৎপরতায় শেষ করে রায় ঘোষণার নির্দেশ দিয়েছেন। আর সেই নির্দেশের পরেই একের পর এক মামলার রায় অতি দ্রুততার সঙ্গে শেষ করা হচ্ছে। গত ১৭ নভেম্বর জুলাই গণহত্যার জন্য শেখ হাসিনা ও তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছে। এবার আরও এক মামলায় শাস্তির মুখে বঙ্গবন্ধু কন্যা। অবৈধভাবে ঢাকায় জমি হাতানোর অভিযোগে দায়ের মামলায় দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও বোনঝি তথা ব্রিটিশ সাংসদ টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আগামী ১ ডিসেম্বর রায় ঘোষণা করা হবে।

গত বছরের ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যূত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ভুরি-ভুরি মিথ্যা মামলা দায়ের হয়। গণহত্যার পাশাপাশি দুর্নীতিরও একাধিক মামলায় আসামী করা হয় তাঁকে। অভিযোগ, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে জালিয়াতির মাধ্যমে বোন শেখ রেহানাকে প্লট বরাদ্দ দেন শেখ হাসিনা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অধীনে থাকা পূর্বাচলের ১০ কাটা জমি বরাদ্দ করা হয়। সাক্ষীদের জবানবন্দিতে আরও উঠে আসে, মায়ের নামে প্লটের দাবিতে তৎকালীন প্রধানমন্ত্রীর ওপর চাপ সৃষ্টি করেন রেহানা-কন্যা টিউলিপ সিদ্দিক। মামলার একমাত্র গ্রেফতার হওয়া আসামি তথা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্রাক্তন আধিকারিক খুরশিদ আলমের তরফে দাবি করা হয়, ‘তিনি সরকারি আধিকারিক হিসেবে ঊর্ধ্বতনের নির্দেশ পালনে বাধ্য ছিলেন।’

মঙ্গলবারই (২৫ নভেম্বর) মামলার সওয়াল-জবাব শেষ হয়। মোট ৩২ জন সাক্ষীর জবানবন্দি উপস্থাপিত করে দুর্নীতি দমন কমিশন। সওয়াল জবাব শেষে ঢাকার বিশেষ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম জানান, ‘আগামী ১ ডিসেম্বর মামলার রায় দেওয়া হবে।’

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

রক্ষাকবচ চাইতেই ধমক আদালতের! ১০ মিনিটে হাজিরার দিন জানাতে নির্দেশ অভিষেককে

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের

কুয়েত-বাহারাইন ও জর্ডানের ১৮টি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

মুম্বই বিমানবন্দরে হাতে হাত রেখে আমির-গৌরী, তাঁদের বিয়েতে প্রধান অতিথি শাহরুখ-সলমান

বাদশার সঙ্গে অন্য মহিলার নাম জড়াতেই বিয়ের খবর প্রকাশ্যে আনলেন ঈশা, কী বললেন অভিনেত্রী?

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত