২০ বছর ধরে ছদ্মবেশ, অবশেষে র‍্যাবের জালে ফাঁসির আসামী

গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে লোহাগাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: খুনের দায়ে ফাঁসির সাজা হয়েছিল। সেই সাজা এড়াতে ছদ্মবেশ ধারন করেছিলেন। পুলিশের চোখে ধুলো দিতে কখনও বাবুর্চি, কখনও নিরাপত্তা কর্মী আবার কখনও উদ্বাস্তুর বেশে ঘুরে বেড়িয়েছন চট্টগ্রাম শহরজুড়ে। চোখের সামনে থাকলেও কুখ্যাত খুনিকে চিনতেই পারেনি পুলিশ। কিন্তু শেষ রক্ষা হলো না। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে শহরের আকবর শাহ থানা এলাকা থেকে সৈয়দ আহমেদকে গ্রেফতার করেছে র‍্যাব। গ্রেফতারের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে লোহাগাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

চট্টগ্রামে কর্তব্যরত র‍্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার শুক্রবার দুপুরে সংবাদমাধ্যমকে জানান, ২০ বছর আগে ২০০২ সালের ৩০ মার্চ সকালে চট্টগ্রামের লোহাগাড়ার পরিচিত ব্যবসায়ী জানে আলমকে নৃশংসভাবে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়। নিহত ব্যবসায়ীর বড় ছেলে তজবিরুল আলম লোহাগাড়া থানায় ২১ জনকে আসামি করে একটি খুনের মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৪ জুলাই নিম্ন আদালত সৈয়দ আহমেদসহ   ১২ জনকে মৃত্যুদণ্ডের সাজা শোনায়। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয় দণ্ডিতরা। কিন্তু উচ্চ আদালত সৈয়দ আহমেদসহ ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। খুনের ঘটনার পরেই পালিয়ে ছিলেন মামলার মুখ্য আসামি সৈয়দ আহমেদ।

র‍্যাবের সহকারী পরিচালকের কথায়, ‘জানে আলমকে খুনের পরেই বাঁশখালীর এক ডাকাত দলের সঙ্গে সপরিবারে সমুদ্র পাড়ি দেন সৈয়দ আহমেদ। চট্টগ্রাম ছেড়ে বাঁশখালী, আনোয়ারা, কুতুবদিয়া, পেকুয়ায়ার উকূলবর্তী এলাকায় অস্থায়ী আস্তানা গাড়েন। পরে কুখ্যাত সন্ত্রাসী তথা  মশিউর বাহিনীর প্রধান মশিউরের আশ্রয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পরে ওই এলাকা নিরাপদ নয় মনে করে চট্টগ্রামের বিভিন্ন মাজারে বাবুর্চির কাজ শুরু করেন। কিছুদিন বাদে আকবরশাহ থানা এলাকার একটি বাড়িতে নিরাপত্তাকর্মীর ছদ্মবেশে কাজ নেন। তিনি সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পলাতক থাকাকালীন নিজের নামে দুটি ভুয়ো জাতীয় পরিচয়পত্র বানান। এমনকী পরিবারের সঙ্গেও যোগাযোগ ছিন্ন করে দেন। ফলে কোনওভাবেই সৈয়দের হদিশ পাওয়া যাচ্ছিল না।’

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের