পুখুরিয়াতে দশম শ্রেণীর নিখোঁজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার পুকুর থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি পুখুরিয়া: তিন দিন থেকে নিখোঁজ থাকার পর বাড়ির পাশে পুকুর থেকে উদ্ধার তরুণীর দেহ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মালদার পুখুরিয়া থানার(Pukhuria P.S.) সম্বলপুর হরিপুর গ্রামে। পরিবার সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম নিশাদ বানু। বয়স ১৬ বছর। মহারাজনগর হাই মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। বাড়ি রতুয়ার ভালুকা এলাকায়। ছোট থেকে মামার বাড়িতে পড়াশোনা করত। গত সোমবার ভোরবেলা থেকে নিখোঁজ ছিল সে। বৃহস্পতিবার সকাল বেলা বাড়ির পাশের পুকুরে তার নিথর দেহ ভেসে ওঠে। অভিযোগের তীর স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। তার সাথে নিশাদ বানুর (Nisad Banu)সম্পর্ক ছিল বলে জানা গেছে পরিবার সূত্রে। ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে(Malda Hospital) পাঠায়।

ওই যুবককে জিজ্ঞাসা বাদের জন্য ডাকা হয়েছে থানায়। পরিবারের অভিযোগ ওই যুবক পরিকল্পিতভাবে এই খুন করেছে। দশম শ্রেণীর ছাত্রীর এই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ মৃত ছাত্রীর পরিবারের সকল সদস্যদের বয়ান রেকর্ড করেছে। মৃত ছাত্রীর মোবাইলের তথ্য যাচাই করছে পুলিশ। ওই যুবকের সাথে মৃত ছাত্রীর কথোপকথন খতিয়ে দেখছে পুলিশ। কতদিন থেকে ওই যুবকের সঙ্গে দশম শ্রেণীর ছাত্রীর প্রেমের সম্পর্ক তা পুলিশ জানার চেষ্টা করছে।

দুজনের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছিল কিনা সেই সূত্র খুঁজছে পুলিশ। ওই যুবক মোবাইল ফোনে ছাত্রীকে ডেকে বাড়ির বাইরে দেখা করতে বলেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহের ময়না তদন্তের পর ওই ছাত্রীর মৃত্যু ঠিক কিভাবে হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হবে পুলিশ। পরিবারের লোকজন এই মৃত্যুর ঘটনায় উপযুক্ত তদন্ত এবং দোষীর কঠোর শাস্তি দাবি করেছে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা