মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের, গ্রেফতার ডানকুনিতে

Share:

নিজস্ব প্রতিনিধি,ডানকুনি: মৃত ব্যক্তির গণনা ফর্ম ব্যবহার করে ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা বাংলাদেশি যুবকের। ধরা পড়তেই পুলিশের হাতে তুলে দিল মৃত ব্যক্তির আত্মীয় ও প্রতিবেশীরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা হুগলির ডানকুনি পৌরসভার ২০ নং ওয়ার্ডের মাথুরডাঙি এলাকায়।জানা গেছে, ২০১৫ সালে মারা যান মহসিন খান(Mohosin Khan), সেই নামেই গণনা ফর্ম ফিলাপ করে জমা দেন বাংলাদেশি যুবক নাদিম(Nadim)।মৃত মহসিন খানের দাদা মাইদুল খান(Maidul Khan) জানতে পারেন মৃত ভাইয়ের গণনা ফর্ম ফিলাপ করে জমা দিয়েছেন বাংলাদেশি যুবক নাদিম এবং তা গ্রহণ করেছে নির্বাচন কমিশন। এর পরই এলাকায় শোরগোল পরে যায়।অভিযুক্ত বাংলাদেশি যুবক নাদিমের দাবি ,১৫ বছর ধরে ডানকুনিতে বসবাস করছেন।

চার হাজার টাকার বিনিময়ে এখানে ভোটার কার্ড তৈরি করেন এবং বর্তমানে এস আই আর প্রক্রিয়া চলার সময় মৃত মহসিনের গণনা ফর্ম জোগাড় করেন টাকার বিনিময়ে এবং তা ফিলাপ করে নিজের ছবি লাগিয়ে জমাও দিয়েছেন।ঘটনা জানাজানি হতেই বুধবার রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায় মাথুরডাঙি এলাকায়। বাংলাদেশি যুবক নাদিমকে আটকে রাখেন এলাকার বাসিন্দারা। পুলিশে খবর দেওয়া হলে ঘটনা স্থলে আসে ডানকুনি থানার(Dankuni P.S.) পুলিশ।

পুলিশ এসে নাদিমকে আটক করে থানায় নিয়ে যায়।কিভাবে অন্য এক মৃত ব্যক্তির ভোটার কার্ড(Voter Card) ব্যবহার করে SIR তালিকায় নাম তোলার পরিকল্পনা করেছে সে, এর সঙ্গে কারা জড়িত নাদিমকে জিজ্ঞাসা করে জানার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে নথি জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে।বৃহস্পতিবার ধৃত নাদিমকে আদালতে পেশ করে ডানকুনি থানার পুলিশ।নাদিমকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই চক্রে বাকিদের সন্ধানে তল্লাশি শুরু করবে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা