Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোয়ায় ভোটপ্রচারে অনিশ্চিত মমতা!

শিয়রে গোয়ায় বিধানসভা নির্বাচন। পশ্চিম ভারতের এই রাজ্যে ভোটে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: শিয়রে গোয়ায় বিধানসভা নির্বাচন। পশ্চিম ভারতের এই রাজ্যে ভোটে জিততে মরিয়া তৃণমূল কংগ্রেস। পুরো শক্তি নিয়েই ভোটের ময়দানে তৃণমূল কংগ্রেস। কিছুদিন আগেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে গোয়ায় বিধানসভা নির্বাচনে তারকা প্রচারকের তালিকায় ৩০ জনের তালিকায় নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু আগামী ১৪ তারিখের গোয়ায় বিধানসভা নির্বাচনে প্রচারে যেতে পারবেন না মমতা। সূত্রের খবর, তৃণমূল নেত্রীর ঠাসা কর্মসূচি রয়েছে ফেব্রুয়ারি জুড়ে। রাজ্য বাজেট নিয়ে অর্থনীতিবিদদের সঙ্গে টানা বৈঠক করার কথা মমতার। যেহেতু রাজ্যে এখন চ্যালেঞ্জ সরকারি প্রকল্প গুলি চালানো, তাই সবকিছু সচল রেখে রাজ্যে কী পরিষেবা সচল রাখারা বাজেট বানাবে তৃণমূল সরকার। যা নিয়ে চিন্তিত মমতা।

এছাড়াও অখিলেশের ডাকে আগামী ৮ ফেব্রুয়ারি উত্তরপ্রদেশে লখনৌ ও পরবর্তীতে বারাণসীতে প্রচারে যাওয়ার কথা মমতার। রয়েছে সরস্বতী পুজো, আগামী ৩ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে জেলাওয়াড়ি বৈঠক। ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরসভার ভোট। বাকি পুরসভার ভোটও হতে পারে ফেব্রুয়ারিতে। তাই সেই বিষয়ে চূড়ান্ত ব্যস্ত থাকবেন মমতা। এইসব বাদেই রয়েছে করোনার চোখ রাঙানি। তাই গোয়ায় নির্বাচনে না যাওয়ার চিন্তাভাবনা করেছেন তৃণমূল নেত্রী। আসন্ন গোয়ায় বিধানসভা নির্বাচনে পানাজি, কোঙ্কন, ছাড়াও একাধিক জায়গায় কোভিড বিধি মেনেই প্রচার করার কথা ছিল তৃণমূল নেত্রীর। কিন্তু সেই বিষয়ে আপাতত ইচ্ছা দেখাচ্ছেন না মমতা।

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের