কালিয়াচকে সালিশি সভায় হামলার ঘটনায় মৃত্যু বেড়ে ২, ধৃত ১৩

Share:

নিজস্ব প্রতিনিধি ,কালিয়াচক: মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকায় সালিশি সভায় সংঘর্ষে দুই জনের মৃত্যু। আর এই ঘটনার তদন্ত শুরু করে ১৩ জনকে গ্রেফতার করল পুলিশ। এদের মধ্যে ১১ জনকে শুক্রবার মালদা জেলা আদালতে পেশ করা হয়। বাকি দুজন আহত থাকায় তারা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজে(Malda Medical College)। অন্যদিকে, ধৃতদের মধ্যে চারজন মহিলা রয়েছে। ধৃত মহিলাদের দাবি তারা সালিশি সভায় ছিল না। মিথ্যা অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।উল্লেখ্য, বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় জমিতে ট্রাক্টর ঢোকা নিয়ে বিবাদ বাঁধে। তার জেরে সালিশি সভা বসেছিল। সেই সালিশি সভার নিদান অনুযায়ী অভিযুক্ত শামসুল সেখকে কান ধরে উঠবস করতে বলা হয়।

অভিযোগ এরপরই সালিশি সভার নিদান না মেনে শামসুল শেখ (Samsul Sk.)এবং তার দলবল অভিযোগকারী একরামুল শেখ ও তার পরিবারের ওপর হামলা করে। ঘটনায় একরামুল শেখের মৃত্যু হয় ঘটনাস্থলেই। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাত্রে মৃত্যু হয় বাদশা শেখের(Badsha Sk.)। এই ঘটনায় আহত হয়েছিল আরো ছয় জন। ফসলি জমি দিয়ে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল হয়। সমাধানে এলাকায় বসে সালিশি সভা। আর সেই সভায় রক্তারক্তির পরিস্থিতি সৃষ্টি হয়।

কুপিয়ে খুন করা হয় একরামুল শেখ (Ekramul Sk.)নামে এক তৃণমূল কর্মীকে।এখনো পর্যন্ত এই ঘটনা তদন্ত নেমে পুলিশ ১৩ জনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। যেখানে সালিশি সভা বসেছিল সেই ঘটনাস্থল তদন্তের স্বার্থে পুলিশ ঘিরে রেখেছে। প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনাস্থলে শুক্রবারও পরিস্থিতি থমথমে রয়েছে। এলাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। আর যারা যুক্ত রয়েছে অথচ পলাতক তাদের সন্ধানে পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে।

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি

মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ, ৬,৭৭৭ অ্যাপ্রেনটিস নিয়োগ নর্থইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের

মদনদের ডিগবাজি নিয়ে রাজ্যবাসীর কাছে ক্ষমা চাইলেন মমতা