রবিবার শহরে ম্যারাথন, যান চলাচল হবে নিয়ন্ত্রণ, শনির রাত থেকে রেড রোড বন্ধ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ম্যারাথন এর জন্য শনিবার রাত থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে লালবাজার। রবিবার সকালে কলকাতা ময়দানে ম্যারাথন(Marathon) দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শনিবার রেড রোডের রাত ১১ টা থেকে স্বাভাবিক যান চলাচল তাই বন্ধ রাখবে কলকাতা পুলিশ। রবিবার দুপুর একটার পর ম্যারাথন পর্ব শেষ হলে ফের শহরের ময়দান এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে। লালবাজার সূত্র জানা গেছে রবিবার ভোর ৪টে থেকে দুপুর ১ টা পর্যন্ত কলকাতার ধর্মতলা ও ময়দান চত্বর এলাকার আশেপাশে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক বিভাগ।

ময়দান চত্বর সহ খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা এভিনিউ, নিউ পার্ক স্ট্রিট, আউট ট্রাম ঘাট এইসব এলাকায় রবিবার ভোর থেকে যান চলাচল বন্ধ থাকবে। ম্যারাথন দৌড় শুরু হওয়ার আগে ডাফরিন রোড, লাভার্স লেন ,হসপিটাল রোড, জওহরলাল নেহরু রোড, এসএসসি বোস রোড, ফ্রি স্কুল স্ট্রিট, হাঙ্গারফোর্ড স্ট্রিট ,শেক্সপিয়ার সরণী, সৈয়দ আমির আলী এভিনিউ, তালবাগান লেন, ওরিয়েন্ট রো, পার্ক সার্কাস কানেক্টর, নিউ পার্ক স্ট্রিট, সুরাওয়ার্দি এভিনিউতে যান চলাচল প্রয়োজন বোধের নিয়ন্ত্রণ করবে লালবাজারের (Lalbazar)ট্রাফিক দফতর।

এর পাশাপাশি রবিবার ভোট থেকে শহরে পণ্য ভাই যান চলাচল ধর্মতলা ময়দান চত্বর সহ তার আশেপাশের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ করা হবে। পণ্য বাহি যান চলাচল নিয়ন্ত্রণ হবে খিদিরপুর রোড, এজেসি বোস রোড, ডাফরিন রোড ,মল্লিক বাজার, নিউ রোড ,হসপিটাল রোড এবং পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং এলাকায়। লালবাজার ট্রাফিক বিভাগ সূত্রে জানানো হয়েছে ম্যারাথন দৌড় চলাকালীন রবিবার ছোট গাড়িগুলিকে যেগুলি কলকাতা শহর থেকে এজেসি বোস রোড উড়ালপুল, ডিএল খান রোড থেকে হাওড়ার দিকে যাবে তাদের হসপিটাল রোড, লাভার্স লেন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

কলকাতার গুরুত্বপূর্ণ রাস্তায় বাস মিনিবাস গুলোকে প্রয়োজন অনুযায়ী যাত্রাপথের পরিবর্তন ঘটানো হবে। এজেসি বোস রোড থেকে হাওড়া মুখী বাস – মিনিবাসদের ডিএল খান রোড এবং বেলভার্ড রোড দিয়ে ঘুরপথে নিয়ে যাওয়া হবে। ডায়মন্ড হারবার রোড ধরে হাওড়ার দিকে যাওয়ার বাসগুলোকে হেস্টিংসের দিক দিয়ে ঘুরিয়ে পাঠানো হবে।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম