৮ বছর আগে বাংলাদেশ থেকে এসে ফেরেননি,নকল বাবা সাজিয়ে ভারতেই বসবাস

Share:

নিজস্ব প্রতিনিধি, স্বরূপনগর: রেহেনা খাতুন বাংলাদেশ থেকে পাসপোর্টে ভারতে এসেছেন ৮ বছর আগে। কিন্তু আর বাংলাদেশে ফেরেননি। ভারতেই বাড়িঘর করে বহাল তবিয়তে বসবাস করছেন। আলতাফ সর্দার(Altaf Sardar) নামে যাকে বাবা সাজিয়েছেন, তার ছেলের দাবি ওই নামে কাউকে আমরা চিনি না।একটা মানুষের দুই দেশের নাগরিকত্ব কিভাবে থাকে? প্রশাসনিক মহলে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন মৃত আলতাফ সর্দারের ছেলে-আলী হোসেন(Ali Hossian)।নকল বাবা সাজিয়েছেন আলতাফ সর্দার নামে এক ব্যক্তিকে।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা স্বরূপনগরের বিথারী হাকিমপুর পঞ্চায়েতের ৮৬ নম্বরের বুথের ঘটনা । রেহেনা খাতুন ও তার মেয়ে রজনী খাতুন ৮ বছর আগে ভারতে এসেছে পাসপোর্ট এর মাধ্যমে । রেহেনা খাতুন এর জন্মস্থান বাংলাদেশের সাতক্ষীরা জেলায় ।

ভারতে আসার পর স্বরূপনগরের বিথারী হাকিমপুর পঞ্চায়েতের ৮৬ নম্বর বুথে বসবাস শুরু করেন । কিন্তু তারপরে ভারতের ভিন রাজ্যে চলে যান কর্মসূত্রে । যদিও এলাকার মানুষ বলছে ওই নামে কাউকে চিনি না ।আর যার নাম ব্যবহার করে বাবা সাজিয়েছে সেই আলতাফ সর্দারের ছেলে আলী হোসেন বলছেন,বহুদিন আগে এখানে থাকতো । কিন্তু এখন আর এখানে থাকেনা । এখন বাংলাদেশে থাকে না। ভারতের অন্য কোথাও থাকে কিনা তা তিনি সঠিকভাবে বলতে পারলেন না । ওই বুথের BLO জানিয়েছেন-আমার প্রচুর SIR এর ফর্ম , ওই নামে কেউ জমা দিয়েছি কিনা আমি না দেখে বলতে পারব না ।

তবে বিষয়টা খতিয়ে দেখে যদি অভিযোগটা সত্যি হয় তাহলে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো । অন্যদিকে ,এই ঘটনা নিয়ে সুর চড়িয়েছেন বিজেপি , তাদের দাবি-স্থানীয় তৃণমূলের নেতাদের মদতে এই কাজগুলো হচ্ছে ।যদিও বিজেপির এই অভিযোগ পুরোটাই নস্যাৎ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এসআইআর প্রক্রিয়া শুরু হতেই শুরু হয়ে গিয়েছে বাংলাদেশি অনুর প্রবেশ কারীদের ওপার বাংলায় ফিরে যাওয়ার তোড়জোড়।

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি সেজে রাষ্ট্রপতির হাত থেকে ‘পদ্মশ্রী’ নিলেন প্রসেনজিৎ

আমলকী না কালো তিল? অকালে চুল পাকা দূর করবে এই ৫ খাবার

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহান আখতারের সঙ্গে বিবাদের জেরে নিষিদ্ধ রণবীর সিং

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

‘অনুমতি ছাড়াই আমাকে কোলে তুলে নিল’, ভক্তের কাণ্ডে হতবাক অনুষ্কা শঙ্কর

সরকারি অফিসারদের নিয়ে নৈশভোজে মুখ্যমন্ত্রী, কোথায় হবে শুভেন্দুর আতিথেয়তা?‌

‘‌বিনিয়োগকারীরা প্রস্তুত আছেন’‌, বণিকসভায় আশার আলো দেখালেন শমীক

বুধবার থেকে হাওয়া বদল বাংলায় ! কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

নৈহাটিতে বিজেপি কার্যকর্তাকে বেধড়ক মার, অভিযুক্ত তৃণমূল

রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের আগে মুখ্যমন্ত্রীর ডাক পড়ল দিল্লিতে, কী কারণ?

হাওয়ায় দুলছে মেসির মূর্তি, ভেঙে পড়ার আশঙ্কা লেকটাউনবাসীর