ডায়মন্ডহারবারে অভিষেকের উদ্যোগে ফের শুরু হচ্ছে সেবাশ্রয় -২, মহেশতলায় সোমবার হবে উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের আগে চলতি বছরের শেষে ডায়মন্ড হারবারে ফের শুরু হচ্ছে সেবাশ্রয় -২ ক্যাম্প। সোমবার মহেশতলা বিধানসভার অন্তর্গত নিউল্যান্ড মাঠ চক চাঁন্দুল রথ তলা এবং সবুজ সংঘের মাঠে সেবাশ্রয় -২ ক্যাম্পের উদ্বোধন করবেন স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhisekh Bandopadhay)। সাত দিন ধরে বিভিন্ন জায়গায় এই ছাত্রশিবির চলবে ।প্রতিদিন সকাল ন’টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিবির গুলিতে বিশিষ্ট চিকিৎসকরা উপস্থিত থাকবেন। এলাকার মানুষ সম্পূর্ণ বিনামূল্যে চোখ, কান, রক্তচাপ ,সুগার থেকে শুরু করে ক্যানসার সব ধরনের অসুখের বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। এর আগে গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ডহারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর উদ্যোগে শুরু হয়েছিল সেবাশ্রয়।

টানা ৭৫ দিন এই পরিষেবা দেওয়া হয়েছিল ওই এলাকার বিভিন্ন স্থানে। এবার নিজের জন্মদিন অর্থাৎ সাত নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন তার ডায়মন্ড হারবার এলাকায় সেবাশ্রয় -২ কর্মসূচি চালু হবে। সোমবার থেকে আগামী বছরের ২২ জানুয়ারি পর্যন্ত এই শিবির চলবে। তারপর আবার ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সাংসদ এলাকায় বিভিন্ন প্রান্তে এই স্বাস্থ্য মেগা ক্যাম্প(Megha Camp) বসানো হবে। রাজনৈতিক মহল মনে করছে সামনের বছর বিধানসভা নির্বাচন আর তার আগে দ্বিতীয়বার এই উদ্যোগ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের আগে ভোটারদের মন জয় করতে চাইছেন।

আগামী ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর এই ক্যাম্প হবে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের অধীনে মহেশতলায় ৮ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত হবে।এবার মেটিয়াবুরুজে ১৫ থেকে ২১ ডিসেম্বর পর্যন্ত হবে বজবজে , ২২ থেকে ৩০ ডিসেম্বর ক্যাম্প হবে বিষ্ণুপুরে, ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র এবং ৯ থেকে ১৫ জানুয়ারি ফলতায় ও ২ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত সাতগাছিয়ায় এই ক্যাম্প অনুষ্ঠিত হবে। জন্মদিনে প্রতিশ্রুতি দেওয়া অনুযায়ী সোমবার সকাল ১০টায় ক্যাম্প উদ্বোধনে হাজির থাকবেন স্থানীয় তৃণমূল সাংসদ ও দলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL