সেবাশ্রয় ক্যাম্পে বিশেষ ক্ষমতাসম্পন্ন যুবককে বুকে জড়ালেন অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ডহারবার : সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে সোমবার থেকে শুরু হয়েছে সেবাশ্রয় ২। ডায়মন্ডহারবারের মহেশতলা বিধানসভা থেকে এই কর্মসূচির সূচনা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেবাশ্রয় কর্মসূচিতে এসে সাধারণ মানুষের সঙ্গে মিশে গিয়েছিলেন তিনি। ছোটদের পাশাপাশি বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষকেও বুকে টেনে নিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ।

এদিন সেবাশ্রয় ক্যাম্পে সুজাতা দত্ত নামে এক মহিলা এসেছিলেন। বিশেষ ক্ষমতাসম্পন্ন ছেলেকে নিয়ে এসেছিলেন তিনি। ছেলের নাম প্রিন্স দত্ত। পায়ে সমস্যা রয়েছে তাঁর। তৃণমূল সাংসদকে সামনে পেয়ে জড়িয়ে ধরতে যান। সাংসদো জড়িয়ে ধরেন তাঁকে। পাশাপাশি সমস্যা নিয়ে কথাও বলেন। বড় দাদার মতো সব সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। প্রিন্স সহ বহু মানুষের সঙ্গে এদিন কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছোটদের আদর করতেও দেখা গিয়েছে। কারও কোনও সমস্যা হলে, সেটা নিয়ে আলোচনা করেছেন। এদিন অনুষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন তিনি।

এদিন সকালে মহেশতলা বিধানসভার নিউল্যান্ড মাঠে ‘সেবাশ্রয় ২’ ক্যাম্পের উদ্বোধন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের জন্মদিনের দিনেই ঘোষণা করেছিলেন এই কর্মসূচির। সেই কথা রেখে চালু করলেন ‘সেবাশ্রয় ২’ । ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সকল নাগরিকের সেবার্থে ফের শুরু হল ‘সেবাশ্রয় ২’ (Sebaashray-2)। ১ ডিসেম্বর, ২০২৫ থেকে ‘সেবাশ্রয় ২’-এর স্বাস্থ্য শিবিরগুলি চলবে ২২ জানুয়ারি ২০২৬ পর্যন্ত। জানা গিয়েছে, ২৪ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সমস্ত বিধানসভা জুড়ে চলবে মেগা ক্যাম্প। স্বাস্থ্য শিবিরগুলি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকবে। আগেই অভিষেক জানিয়েছেন, সাধারণ মানুষের সেবা এবং আর্ত-দুঃস্থ মানুষের আশ্রয়-এই আদর্শকে পাথেয় করেই দ্বিতীয়বারের ‘সেবাশ্রয়’  সাধারণ মানুষের জন্য। সকলের সুস্বাস্থ্য বজায় রাখাই অঙ্গীকার।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ