নিওকোভ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে, মত হু’র

সম্প্রতি উহানের একদল বিজ্ঞানীই নিওকোভকে নিয়ে এক গুচ্ছ বার্তা দিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনা আতঙ্কের মধ্যেই বিশেষজ্ঞ মহলের উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি হাজির হয়েছে করোনার নতুন প্রজাতি নিওকোভ। দক্ষিণ আফ্রিকা থেকেই জন্ম নেওয়া এই প্রজাতিকে ইতিমধ্যেই করোনার সবথেকে ভয়াবহ প্রজাতি হিসাবে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তাঁদের দাবি এখনও পর্যন্ত করোনার যতগুলি প্রজাতির সন্ধান মিলেছে তার মধ্যে এই নিওকোভের মৃত্যু হার সবথেকে বেশী। চিনের উহান প্রদেশের একদল বিশেষজ্ঞ জানিয়েছেন, এই ভাইরাসে আক্রান্ত হলে প্রতি তিনজনের মধ্যে একজনের মৃত্যু হবে। ফলে ইতিমধ্যেই নিওকোভকে নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা। কিন্তু শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে জানানো হল, নিওকোভকে নিয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন আছে। হু-এর মত, এখনই নিওকোভকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। কারণ করোনার এই প্রজাতি এখনও গবেষণা সাপেক্ষ।

নিওকোভ প্রসঙ্গে হু জানিয়েছে, করোনার এই নতুন প্রজাতির বিকাশ সম্পর্কে সকলেই সচেতন। তবে এই ভাইরাসটি মানুষের জন্য ঠিক কতটা ঝুঁকিপূর্ণ তা নিশ্চিত করার জন্য আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি উহানের একদল বিজ্ঞানীই নিওকোভকে নিয়ে এক গুচ্ছ বার্তা দিয়েছে। ইতিমধ্যেই উহানকে  নিয়ে বিশ্ববাসীর আতঙ্কের কোনও অন্ত নেই। কারণ চিনের এই প্রদেশই হল মারণ ভাইরাস করোনার জন্মস্থান। সেখান থেকেই এই ভাইরাস বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে। আর তাই তাঁদের দেওয়া নিওকোভ সম্পর্কিত বার্তা ইতিমধ্যেই যথেষ্ট উদ্বেগের সঞ্চার করেছে। সম্প্রতি উহানের একদল বিশেষজ্ঞ নিওকোভ সম্পর্কে জানিয়েছে যে, করোনার এই নতুন প্রজাতিও ছড়িয়েছে বাদুর থেকে। তবে এখনও পর্যন্ত এটা কোনও মানুষের শরীরে থাবা বসায়নি। সাধারণত পশু পাখিদের মধ্যেই এই ভাইরাস ছড়ায়। তবে সম্প্রতি দেখা যাচ্ছে যে এই ভাইরাস উদ্বেগজনক হারে নিজের পরিবর্তন ঘটাচ্ছে আর মাত্র একবার মিউটেন্ট হলেই এই ভাইরাস মানুষের শরীরে থাবা বসাতে পারবে। আর তাতে যে মৃত্যুহার দেখা দেবে টা ভেবে এখন থেকেই কার্যত ত্রস্ত বিজ্ঞানীমহল। 

তবে এই ভাইরাস প্রসঙ্গে হু একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘মানুষের মধ্যে ৭৫% সংক্রামক রোগের উৎসই হল বন্য প্রাণী। করোনাভাইরাসও প্রায়শই প্রাণীদের মধ্যে পাওয়া যায়। এবং এর উৎসও বাদুড় বলে মনে করা হয়।’ তবে নিওকোভ সম্পর্কে বিশ্বের মানুষকে অবহিত করার জন্য হু উহানের বিজ্ঞানী মহলকে ধন্যবাদ জানিয়েছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের