পাবজি খেলার নেশা! মা ও তিন ভাইবোনকে গুলি করে মারল কিশোর

পুলিশ সূত্রে খবর, প্রথমে ওই কিশোর পুলিশকে জানিয়েছিল যেহেতু সে দোতলায় ছিল তাই হামলাকারীরা তার কোনও ক্ষতি করতে পারেনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ছোটবেলায় ভিডিও গেম খেলার নেশা আমাদের আশেপাশের অনেকের মধ্যেই অল্প বিস্তর দেখা যায়। বিশেষ করে এই করোনার গৃহবন্দী পরিস্থিতিতে যখন বাইরের কারোর সঙ্গে দেখা করা কার্যত অসম্ভব, তখন এই ভিডিও গেমই বাচ্ছাদের খেলাধুলার সঙ্গে কিছুটা হলেও সংযুক্ত রেখেছে। যদিও সম্প্রতি এই সমীক্ষায় দেখা গিয়েছে করোনাকালে এই লকডাউন পরিস্থিতিতে বাচ্ছারা এতটাই বেশী পরিমাণে ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ছে যে এই ভিডিও গেমের প্রভাবে তাঁদের মানসিক ভারসাম্যের ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দিচ্ছে। মূলত এই কারণেই বাচ্ছাদের মধ্যে মানসিক অবসাদ, অপরাধ প্রবণতা সবকিছুই দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আর এই সমীক্ষার ফলাফলকেই সত্য প্রমাণিত করে স্মানে এল এক ভয়াবহ খবর। যেখানে একটি কিশোর এতটাই ভিডিও গেমে আসক্ত হয়ে পড়েছিল যে ওই ভিডিও গেমের কায়দার=ইয় সে নিজের মা এবং ৩ ভাইবোনকে খুন করেছে।

ঘটনাটি পাকিস্তান অধ্যুষিত পঞ্জাব প্রদেশের। গত সপ্তাহেই পাকিস্তান অধ্যুষিত পঞ্জাব প্রদেশের লাহোরের কাহনা এলাকা তেহকে একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ উদ্ধার হয়েছিল। তাঁদের প্রত্যেককেই গুলি করে খুন করা হয়েছিল। মৃতেরা হলেন নাহিদ মোবারক, একজন ৪৫ বছর বয়সী স্বাস্থ্যকর্মী, তাঁর ২২ বছর বয়সী ছেলে তৈমুর এবং ১৭ ও ১১ বছর বয়সী দুই মেয়ে। ওই পরিবারের একমাত্র জীবিত হিসাবে উদ্ধার করা হয়েছিল নাহিদের ১৪ বছর বয়সী ছেলেকে। যেখানে তার পরিবারের প্রত্যেককে গুলি করে নৃশংসভাবে খুন করা হয়েছে সেখানে কীভাবে ওই কিশোরের গায়ে সামান্য আঁচর অবধি লাগেনি তা নিয়ে প্রথম থেকেই সন্দেহ হয়েছিল পুলিশের। সেই সন্দেহের বসেই পুলিশ ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশি জেরার মুখে পড়ে শুক্রবার শেষমেশ ওই কিশোর স্বীকার করেছে যে সেই তাঁর মা এবং তিন ভাইবোনকে গুলি করে হত্যা করেছে।

তবে ঠিক কি কারণে ওই কিশোর এই ঘটনা ঘটিয়েছে সেটা জানতে পেরে পুলিশ হতবাক। জানা যাচ্ছে জেরার মুখ পড়ে ওই কিশোর জানিয়েছে, সম্প্রতি সে একটি ভিডিও গেমের প্রতি আসক্ত হয়ে পড়ে। গত সপ্তাহে এইভাবে সারাদিন ধরে মোবাইলে গেম খেলার জন্য তার মা তাঁকে বকাবকি করলে সে তার মায়ের কাছে থাকা পিস্তল দিয়ে গুলি ছুঁড়ে তার মা এবং ৩ ভাইবোনকে হত্যা করে। পরের দিন সকালে ওই কিশোর নিজেই প্রতিবেশীদের গিয়ে জানায় যে, আগের দিন রাতে একদল দুষ্কৃতী তাদের বাড়িতে হামলা চালিয়ে তার মা এবং ৩ ভাইবোনকে গুলি করে হত্যা করেছে। এরপর তার প্রতিবেশীরাই পুলিশকে খবর দেন।

পুলিশ সূত্রে খবর, প্রথমে ওই কিশোর পুলিশকে জানিয়েছিল যেহেতু সে দোতলায় ছিল তাই হামলাকারীরা তার কোনও ক্ষতি করতে পারেনি। কিন্তু পুলিশের সন্দেহ হওয়ায় তাঁরা ওই কিশোরকে জিজ্ঞাসাবাদ করলে অবশেষে শুক্রবার সে নিজের অপরাধ স্বীকার করে। তবে এখনও পর্যন্ত যে হাতিয়ার দিয়ে সে তার পরিবারের সদস্যদের খুন করেছে সেটা উদ্ধার হয়নি। ওই কিশোর জানিয়েছে, এই ঘটনার পড়ে সে ভয় পেয়ে গিয়ে বাড়ির থেকে দূরের একটি জায়গায় গিয়ে হাতিয়ারটি মাটিতে পুঁতে দিয়েছে।    

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের