রানের পাহাড় গড়েও বোলারদের জঘন্য বোলিংয়ে প্রোটিয়াদের কাছে হারলেন রাহুলরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিফলে গেল বিরাট কোহলি ও রুতুরাজ গায়কোয়াড়ের জোড়া শতরান। রানের পাহাড় গড়েও বোলারদের জঘন্য বোলিংয়ের খেসারত দিয়ে বুধবার (৩) রায়পুরে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে গেলেন লোকেশ রাহুলরা। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৩৫৮ রান তুলেছিল টিম ইন্ডিয়া। জবাবে আইডেন মার্করামের শতরানের দৌলতে চার বল বাকি থাকতেই হাতে চার উইকেট রেখে জয় হাসিল করে দক্ষিণ আফ্রিকা। এদিন জয়ের ফলে সিরিজে সমতা ফেরালেন টেম্বা বাভুমারা।

জয়ের জন্য ৩৫৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই চাপে পড়ে যায় প্রোটিয়ারা। ক্রিজে টিকে থাকতে ধীরে-সুস্থে দেখে শুনে খেলতে শুরু করেন দুই প্রোটিয়া ওপেনার কুইন্টন ডি’কক ও আইডেন মার্করাম। তবে তাতে লাভ হয়নি। পঞ্চম ওভারেই প্রোটিয়াদের ধাক্কা দেন আর্সদীপ সিংহ। ফিরিয়ে দেন ডি’ককে (৮)। দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে মাথা ঠান্ডা করে খেলে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্করাম ও প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। প্রথম পাওয়ার প্লে-র শেষে দক্ষিণ আফ্রিকার রান দাঁড়ায় এক উইকেটে ৫১।

ভারতীয় বোলারদের আক্রমণ ঠান্ডা মাথায় সামাল দিয়ে ৫২ বলেই নিজের অর্ধশতরান পূরন করেন মার্করাম। ১৭.২ ওভারে ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৫৩ রানের মাথায় জীবন পান মার্করাম। তাঁর সহজ ক্যাচ ফেলে দেন যশস্বী জয়সোয়াল। বল করতে এসে টেম্বা বাভুমাকে (৪৬) আউট করে ১০১ রানের জুটি ভাঙেন প্রসিদ্ধ কৃষ্ণা।

অদিনায়ক ফিরে যাওয়ার পর ম্যাথু ব্রিৎজকে সঙ্গে নিয়ে দলকে জয়ের লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন মার্করাম। অর্ধশতরানের পরেই চালিয়ে খেলতে শুরু করেছিলেন তিনি। ফলে ৮৮ বলেই নিজের চতুর্থ শতরান পেয়ে যান প্রোটিয়া ওপেনার। যদিও শতরানের পর খুব বেশিক্ষণ ক্রিজে তাকতে পারেননি। হর্ষিত রানার বলে রুতুরাজ গায়কোয়াড়ের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। আউটের আগে ১০টি চার আর চারটি ছক্কার সাহায্যে ৯৮ বলে ১১০ রান করে যান। তখনও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতে। কিন্তু ধীরে ধীরে সেই নিয়ন্ত্রণ নিজেদের অনুকুলে নিয়ে যান ম্যাথু ব্রি‍ৎজকে ও ‘বেবি এবি’ ডিওয়াল্ড ব্রেভিস। ভারতীয় বোলারদের উপরে নির্দয় ছিলেন বেবি এবি। ৩৩ বলে পাঁচটি বিশাল ছক্কা ও একটি চারের সাহায্যে অর্ধশতরান পূর্ণ করেন। কিন্তু অতি আগ্রাসী হতে গিয়ে সাজঘরে ফিরতে হয় তাঁকে। কুলদীপকে ছয় মারতে গিয়ে যশস্বীর হাতে ক্যাচ দিয়ে আউট হন ব্রেভিস (৫৪)। চতুর্থ উইকেটে ৬৩ বলে ৯২ রান যোগ করে জয়ের দোরগোড়ায় পৌঁছে যায় প্রোটিয়ারা।

৪৪তম ওভারে বিপজ্জনক হয়ে ওঠা ম্যাথু ব্রি‍ৎজকে ফিরিয়ে দেন প্রসিদ্ধ কৃষ্ণা। সাজঘরে ফেরার আগে অবশ্য নিজের অর্ধশতরান পূরণ করেছেন প্রোটিয়া ব্যাটার। ৬৩ বলে ৬৮ রান করেছেন ব্রি‍ৎজকে। এরপরে ম্যাচের রং খানিকটা ঘুরেছিল। পরের ওভারে মার্কো জানসেনকে (২) ফিরিয়ে জয়ের আশা জাগিয়ে ছিলেন আর্শদীপ সিংহ। কিন্তু সপ্তম উইকেটে টনি ডি জর্জি ও করবিন বস্ক মাথা ঠান্ডা করে খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। চোট পেয়ে মাঠ ছাড়তে হয় জর্জিকে (১৭)। এর পর কেশব মহারাজ ও করবিন বস্ক দলকে জয় এনে দেন। করবিন ১৫ বলে ২৯ এবং কেশব মহারাজ ১৪ বলে ১০ রানে অপরাজিত থাকেন।

 

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুল দিয়ে মায়ের দেহ দুই টুকরো করল ‘নরপিশাচ’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি