মাতৃহারা হলেন টাটা গ্রুপের চেয়ারম্যান নোয়েল টাটা

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রয়াত হয়েছেন টাটা গ্রুপের বর্তমান চেয়ারম্যান নোয়েল টাটার মা সিমোন টাটা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মুম্বইয়ের ব্রিচক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিস ৯৫। সিমোন টাটা ছিলেন নেভাল টাটার দ্বিতীয় স্ত্রী। তাঁর একমাত্র ছেলে নোয়েল টাটা বর্তমানে টাটা ট্রাস্টের চেয়ারম্যান এবং তিনটি টাটা গ্রুপ কোম্পানির চেয়ারম্যান।

১৯৩০ সালের মার্চে সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেছিলেন সিমোন। ১৯৫৩ সালে ২৩ বছর বয়সে প্রথমবার ভারতে আসেন তিনি। ১৯৫৫ সালে নেভাল এইচ টাটাকে বিয়ে করেন। তারপর থেকে মুম্বইতে থাকতে শুরু করেন। টাটা পরিবারের সঙ্গে মিলে গিয়েছিলেন তিনি। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান রতন টাটার বিমাতা  ছিলেন সিমোন টাটা।

নোয়েল টাটার মা সিমোন টাটা একজন ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। প্রসাধনী সংস্থা ল্যাকমিকে প্রথম সারিতে নিয়ে এসেছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের পাশাপাশি সারা বিশ্বের প্রসাধনী জগতে শোকের ছায়া নেমে এসেছে। চলতি বছরের শুরু থেকেই অসুস্থ ছিলেন তিনি। দুবাইতে তাঁর চিকিৎসা চলছিল। চলতি বছরের আগস্ট নিয়ে আসে হয় দেশে। তারপর থেকে আগস্টে তাঁকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। শুক্রবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিবৃতি দিয়ে টাটা সন্স জানিয়েছে, ভারতের শীর্ষস্থানীয় কসমেটিক ব্র্যান্ড হিসেবে ল্যাকমের প্রসারে এবং ওয়েস্টসাইড চেইনের মাধ্যমে ফ্যাশন খুচরা বিক্রেতার ভিত্তি স্থাপনে সিমোন টাটার অবদানের সবসময় স্মরণীয় হয়ে থাকবে। তিনি রতন টাটা ইনস্টিটিউট সহ অনেক জনহিতকর সংস্থার কাজ পরিচালনা করেছেন।

 

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক