অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেও জরিমানা দিতে হচ্ছে মেদভেদেভকে

তাঁকে ১২ হাজার মার্কিন ডলার জরিমানা করা হল। 

Share:

আন্তর্জাতিক ডেস্ক: না, ফাইনালে উঠেও স্বস্তি পেলেন না দানিল মেদভেদেভ। জরিমানা হয়ে গেল এই রাশিয়ান টেনিস তারকার। গত শুক্রবারই চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে সিসিপাসকে হারিয়ে ফাইনালে পা রেখেছেন বিশ্বের দুই নম্বর টেনিস খেলোয়াড়। তবে গ্র্যান্ড স্ল্যাম জেতা থেকে একধাপ দূরে দাঁড়িয়ে থাকাকালীনই বড় ধাক্কা খেলেন মেদভেদেভ। তাঁকে ১২ হাজার মার্কিন ডলার জরিমানা করা হল। 

জানা গিয়েছে, কোর্টে অশালীন আচরণ, অখেলোয়াড়োচিত মনোভাব এবং আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ানোর জন্য তাঁকে এই শাস্তি প্রদান করেছে টেনিস অস্ট্রেলিয়া। 

সেমিফাইনালের ম্যাচ চলাকালীন সিসিপাসের বাবা গ্যালারিতে উপস্থিত ছিলেন। আর গ্রিক টেনিস তারকা বাবার থেকে টুক-টাক পরামর্শ নিচ্ছিলেন। যেটা ছিল পুরোপুরি নিয়মের বাইরে। কারণ, ম্যাচ চলাকালীন কোনও খেলোয়াড়কে কেউ পরামর্শ দিতে পারবেন না। তবে সিসিপাস সেটা মানছিলেন না। ফলে অনেকক্ষণ পর মাথা ঠাণ্ডা না রাখতে পেরে আম্পায়ারের দিকে তেড়ে গিয়ে মেদভেদেভ চিৎকার করে বলেন, ‘ওর বাবা কি প্রতিটা পয়েন্টের বিষয় নিয়েই কথা বলে? আপনি কি নির্বোধ, নাকি কিছু দেখতে পাচ্ছেন না? আমার কথার উত্তর দিন’।

আর আম্পায়ারের সঙ্গে এমন অশালীন আচরণের জন্যই জরিমানা করা হয়েছে তাঁকে। 

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির