অর্থ রোজগার করতে আফগানিস্তানে বিক্রি হচ্ছে সন্তান, শরীরের অঙ্গ

উদ্বিগ্ন রাষ্ট্রসঙ্ঘ, আন্তর্জাতিকমহলের কাছে সাহায্যের আর্জি

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  চরম অর্থ সংকটে আফগানিস্তান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে সে দেশের নাগরিকেরা তাদের সন্তান বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন। বিক্রি করে দিচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ। রাষ্ট্রসঙ্ঘের খাদ্য বিষয়ক প্রকল্পের তরফ থেকে এই ব্যাপারে রীতিমতো উদ্বেগ প্রকাশ করে আন্তর্জাতিকমহলকে আফগানিস্তানকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

জার্মানির একটি প্রচারমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রসঙ্ঘের খাদ্য বিষয়ক প্রকল্পের ডেভিড বেসলি জানিয়েছেন, ‘আফগানিস্তানের অবস্থা ভয়াবহ।বিশ্বের সব থেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে শীর্ষস্থানে ওই দেশ। আর এখন যেটা সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে উঠেছে, তা হল আফগানিস্তানের মানুষ অর্থ রোজগারের জন্য সন্তান বিক্রির পাশাপাশি শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। মোটি জনসংখ্যার অর্ধেকের বেশি মানুষ অর্থকষ্টে জর্জরিত। আন্তর্জাতিকমহল অবিলম্বে ওই দেশকে সাহায্যের হাত বাড়িয়ে না দিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।‘

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়ন, ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে, ব্রিটেন, আমেরিকার শীর্ষস্থানীয় কর্তারা ওসলোতে বৈঠক করেন। বৈঠকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, শীর্ষ নেতারা রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে আন্তর্জাতিকমহলের কাছে ওই দেশকে সাহায্যে করার অনুরোধ জানিয়েছে। উল্লেখ করা যেতে পারে, তালিবানের তরফ থেকে আন্তর্জাতিকমহলের কাছে ইতোমধ্যে আর্থিক সাহায্যের অনুরোধ করা হয়েছিল। যদিও সেই আবদনে কেউ সাড়া দিতে অস্বীকার করে। আন্তর্জাতিকমহলের আশঙ্কা, তালিবান সরকারের হাতে অর্থ তুলে দিলে সেই অর্থ তারা মানবিক কল্যাণে খরচ না করে অস্ত্র কেনার জন্য খরচ করবে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের