গুপ্তচর বৃত্তির দায়ে চিনা টেলিকম সংস্থাকে নিষিদ্ধ করল আমেরিকা

যদিও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি বেজিং।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের চিনের সঙ্গে সঙ্ঘাতের রাস্তায় হাঁটল বাইডেন প্রশাসন। জাতীয় নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ হওয়ায় এবং গুপ্তচরবৃত্তির দায়ে চিনের অন্যতম বৃহ‍ৎ টেলিকম সংস্থা ‘চায়না ইউনিকম’ নিষিদ্ধ করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে সংশ্লিষ্ট সংস্থাকে মার্কিন মুলুকে যাবতীয় কাজকর্ম গুটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় টেলিযোগাযোগ কমিশন (এফসিসি)। গত অক্টোবরেই আরও এক চিনা সংস্থা ‘চায়না এলিকম’ এর লাইসেন্স বাতিল করেছিল মার্কিন প্রশাসন। যদিও বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি বেজিং।

গত কয়েক বছর ধরেই বিশ্ববাজার দখল করা নিয়ে বেজিং ও ওয়াশিংটনের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে। ডোনাল্ড ট্রাম্প হোয়াইটে হাউসে আসীন হওয়ার পরেই দু’দেশের মধ্যে সম্পর্কের ক্রমাবনতি হতে থাকে। করোনাভাইরাস ও হংকংকে কেন্দ্র করে দুদেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। গত কয়েক বছর ধরেই জাতীয় নিরাপত্তার দোহাই পেড়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবসা চালানো চিনা টেলিকম সংস্থাগুলির কাজকর্ম বন্ধ করে দেওয়া হচ্ছে। গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এমন একটি আইনে সই করেছেন যার ফলে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে এমন কোনও সংস্থা টেলিযোগাযোগ যন্ত্রপাতির ব্যবসার লাইসেন্স পাবে না। নতুন এই আইনের ফলে, হুমকি হিসাবে বিবেচিত কোনও সংস্থার কাছ থেকে কোনও আবেদন বিবেচনা করবে না কেন্দ্রীয় টেলিযোগাযোগ কমিশন। নয়া আইনের ফলে চিনা টেলিকম সংস্থা হুয়াওয়ে, জেডটিই সহ পাঁচটি সংস্থার সরঞ্জাম মার্কিন মুলুকের টেলিযোগাযোগ নেটওয়ার্কে ব্যবহার করা যাবে না। নভেম্বরেই আরও এক ডজন চিনা প্রযুক্তি সংস্থাকে নিষিদ্ধের তালিকায় ঢুকিয়েছে।

মার্কিন প্রশাসনের অভিযোগ, বেশ কিছু প্রযুক্তি সংস্থা চিনের লাল ফৌজের জন্য কোয়ান্টাম কম্পিউটার প্রোগ্রাম তৈরির সঙ্গে যুক্ত। ফলে আমেরিকা থেকে গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নিয়ে চিনের সেনাবাহিনীকে হস্তান্তর করতে পারে। এফসিসি প্রধান জেসিকা রোজেনওয়ারসেলের কথায়, ‘চিন সরকারের নিয়ন্ত্রণাধীন টেলিকম সংস্থাগুলি যে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার পক্ষে হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের