আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিকিট ছাড়াই হাওড়ায় বন্দে ভারতে ৩০০ যাত্রীকে তুলল রেল, আসল ঘটনা শুনলে চমকে যাবেন

নিজস্ব প্রতিনিধি: হাওড়া স্টেশনে চরম বিশৃঙ্খলা! ঘোষণা ছাড়াই দিল্লিগামী স্পেশাল ট্রেন ছেড়ে গিয়েছিল হাওড়া থেকে। এতেই সমস্যার সম্মুখীন হন রেল যাত্রীরা। এই ঘটনার জেরে রেল কর্তৃপক্ষকে পড়তে হয় চরম যাত্রী বিক্ষোভের মুখে। পরিস্থিতি সামাল  দিতে তিনশো যাত্রীকে নির্ধারিত টিকিট ছাড়াই বন্দে ভারত এক্সপ্রেসে তুলে দেওয়া হলো। এই ঘটনাতেই ক্ষুব্ধ বন্দে ভারতের যাত্রীরা। যাঁরা টিকিট কেটে ট্রেনে উঠেছেন তাঁরা তাঁদের সুরক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন।

শীতের সময়ে এমনিতেই ট্রেন চলাচলের সমস্যা দেখা দেয়। লেটে চলে ট্রেন। চার ঘণ্টা দেরিতে চলার পরে না ঘোষণা করেই হাওড়া থেকে দিল্লিগামী স্পেশাল ট্রেন ছেড়ে যাওয়াতেই বাধে বিপত্তি। তাতেই অনেকে ট্রেস মিস করেন। কেন এমন ঘটনা ঘটল ? প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গিয়েছে, এই ঘটনার সূত্রপাত রবিবার রাত প্রায় ১.১৫ নাগাদ। রেলের পক্ষ থেকে জানানো হয়েছিল রবিবার রাতের বদলে সোমবার ভোর ৫.১৫ মিনিটে ট্রেন ছাড়বে। কিন্তু কোনও ঘোষণা ছাড়াই ট্রেনটি ছেড়ে যায় বলে অভিযোগ করেছেন স্পেশাল ট্রেনের যাত্রীরা। ১২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি ছেড়েছিল। ঘোষণা না করায় ওই ট্রেনে ৩০০ জন যাত্রী ট্রেনে উঠতে পারেননি। একে ট্রেন লেট তারপর ঘোষণা ছাড়াই ট্রেন ছেড়ে যাওয়াতে অনুসন্ধান অফিস, স্টেশন মাস্টার, ডেপুটি এসএম অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা।

আরও পড়ুন: ‘ইন্ডিগোর বিমান বাতিল জাতীয় বিপর্যয়’, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

হাওড়া চত্বর জুড়ে যাত্রীদের বিক্ষোভের পর রেলের তরফে জানানো হয় যাঁরা দিল্লিগামী ওই স্পেশাল ট্রেনে যেতে পারেননি তাঁদের নিয়ে যাওয়া হবে গয়া বন্দে ভারত এক্সপ্রেসে। এই ঘোষণার পরেই আড়াইশো থেকে তিনশো যাত্রী বন্দে ভারতে উঠে পড়েন। যার জেরে নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি গয়া বন্দে ভারত। আধঘন্টা দেরিতে দুর্গাপুরে পৌঁছায়। টিকিট ছাড়া দিল্লিগামী স্পেশাল ট্রেনের যাত্রী ওঠায় ক্ষুব্ধ হন বন্দে ভারতের যাত্রীরা। তাঁরাও প্রশ্ন তোলেন ট্রেনের নিরাপত্তা নিয়ে। টিকিট না কেটেও আসন দখল করেন বলে অভিযোগ করেন বন্দে ভারতের যাত্রীরা। বিনা টিকিটে ওঠা যাত্রীরা অনেকে প্যান্ট্রির খাবার ছিনিয়ে নেন বলেও অভিযোগ উঠেছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোটের ৭২ ঘণ্টা আগে কালীঘাট থানার ওসি এবং অতিরিক্ত ওসিকে সরিয়ে দিল কমিশন

ভবানীপুরে শুভেন্দুর সভার মাইকের আওয়াজে নির্বাচনী জনসভা না করে ফিরে গেলেন ক্ষুব্ধ মমতা

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

হাতে মাত্র আর ২ ঘণ্টা, মদের দোকানের সামনে দীর্ঘ লাইন সুরাপ্রেমীদের

দ্বিতীয় দফার নির্বাচনের দিন বঙ্গের ৭ জেলায় ঝড়-বৃষ্টির সর্তকতা জারি

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ