‘ইন্ডিগোর বিমান বাতিল জাতীয় বিপর্যয়’, কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: বিগত ১ সপ্তাহ ধরে ইন্ডিগো বিভ্রাট নিয়ে এবার সরবহলেন  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিগোর বিমান বাতিল জাতীয় বিপর্যয় বলে আখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। এই ঘটনার জন্য দায়ী করলেন কেন্দ্রীয় সরকারকে। কোচবিহারে যাওয়ার আগে কলকাতা বিমানবন্দর থেকে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেছেন, কোনও পরিকল্পনা ছাড়া একাধিক বিমান বাতিল করা হয়েছে। এটা সত্যি দুর্ভাগ্যজনক। টাকা ফেরৎ দেওয়া নিয়েও সমস্যার সৃষ্টি হচ্ছে। এই ধরনের ঘটনা আগে দেখা যায়নি। কোনও পরিকল্পনা ছাড়া এইভাবে বিমান বাতিল করে দেওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। অনেকেই প্রয়োজনীয় কাজ নিয়ে সফর করছিলেন।  মানসিক ও শারীরিকভাবে সকলে হেনস্থার শিকার হয়েছেন। এই ভাবে হেনস্থা কীভাবে করা যেতে পারে? প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। তিনি কেন্দ্রকে আবেদন করে বলে, অল্প সংখ্যক বিমান চালিয়েও এই সমস্যার সমাধান করা হোক। বিজেপিকে নিশানা করে তিনি বলেছেন, ‘বিজেপির লক্ষ্য ভোট দখল। নির্বাচন কমিশনকে হাত করতে চায়। আমরা সবদিকে নজর রাখছি।’

তিনি আরও বলেছেন, ১৫-২০ দিন সময় নিয়ে পরিকল্পনা করে তবে এই বিমান বাতিল করা যেত। হঠাৎ করে বিমান বাতিল করায় বিপদে পড়ে গিয়েছেন সাধারণ মানুষ। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। যাত্রীরা বিচারের জন্য আদালতে যেতে চাইলে যেতে পারেন।

ইন্ডিগো বিমান বিভ্রাট নিয়ে কেন্দ্রকে নিশানা করার পাশাপাশি ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠানে না যাওয়ার কারণও স্পষ্ট করলেন তিনি। তাঁর কথায়, তিনি সব ধর্মকে সম্মান করেন। গীতাপাঠ অনুষ্ঠানে আমন্ত্রণ থাকা সত্ত্বেও যাননি। তার কারণ এই অনুষ্ঠানের সঙ্গে সরাসরি যুক্ত বিজেপি। বন্দে মাতরম আলোচনা নিয়ে তিনি বলেছেন, এই বিষয় নিয়ে আলোচনা করতে কোনও সমস্যা নেই। বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেছেন, দেশের সম্বন্ধে যাঁরা জানে না, তাঁরা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, নেতাজিকে অপমান করেন। এরা কি জানে স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান?

 

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা