যুদ্ধের প্রস্তুতি! কোচবিহারের কাছেই সৈয়দপুরে হাজার বেডের হাসপাতাল গড়ছে চিনা মহাকাশ সংস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি, নীলফামারি: ‘চিকেন নেক’ করিডর ঘিরে ভারত সরকারের উদ্বেগ ক্রমশই বাড়িয়ে চলেছে চিন ও পাকিস্তান। মূলত মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের ইন্ধনে ‘চিকেন নেক’ করিডর এলাকায় নিজেদের পরোক্ষভাবে নিজেদের সামরিক ঘাঁটি গড়ছে ভারতের শত্রু দুই দেশ। লালমনিরহাটে নতুন করে গড়ে তোলা হচ্ছে বায়ু সেনা ঘাঁটি। এবার কোচবিহারের হলদিবাড়ির কাছেই নীলফামারির সৈয়দপুরে হাজার বেডের হাসপাতাল গড়ছে চিনের মহাকাশ সংস্থা। গতকাল রবিবার (৭ ডিসেম্বর) প্রস্তাবিত হাসপাতালের এলাকা ঘুরে দেখেন পাকিস্তানি এজেন্ট হিসাবে পরিচিত তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। এক সময়ে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাসের উপরাষ্ট্রদূত থাকাকালীন চিকেন নেক করিডর এলাকায় একাধিকবার সফর করে ভৌগোলিক অবস্থান এবং বিভিন্ন সংযোগ সড়কপথ সম্পর্কে ওয়াকিবহাল হয়েছিলেন।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই ক্ষমতায় আসীন হয়ে ভারতের চিকেন নেক করিডর সংলগ্ন রংপুরের দিকে বিশেষ নজর দিয়েছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূস। রংপুর ঘিরে একাধিক সামরিক প্রকল্প হাতে নিয়েছেন এবং সেই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব সঁপে দেওয়া হয়েছে ভারতের দুই শত্রু পাকিস্তান ও চিনের হাতে।

চিকেন নেক করিডর সংলগ্ন লালমনিরহাটে (কোচবিহার থেকে ২৫ কিমি দূরত্ব) বায়ুসেনা ঘাঁটি তৈরির পাশাপাশি ঠাকুরগাঁওয়ে বায়ুসেনার ঘাঁটিতে নতুন করে প্রাচীর তোলা হয়েছে। নীলফামারির সৈয়দপুরে নির্মাণ করা হচ্ছে হাজার শয্যার হাসপাতাল। চিনের মহাকাশ সংস্থা চিনা অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড ওই হাসপাতাল গড়ার দায়িত্ব পেয়েছে। চিনা সরকারই ঠিকাদার হিসাবে ওই সংস্থাকে নিয়োগ দিয়েছে। সীমান্ত এলাকায় হাজার বেডের হাসপাতাল তৈরির কতটা যৌক্তিকতা রয়েছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, ওই হাসপাতালের আড়ালে আসলে চিনের লালফৌজ চিকেন নেক করিডরের উপরে বিশেষ নজর রাখবে। যুদ্ধ শুরু হলে যাতে আহত সেনাদের দ্রুত চিকি‍ৎসা করানো যায়, সে বিষয়টি মাথায় রেখে সৈয়দপুরকে বেছে নেওয়া হয়েছে।

৩৫২ রানের লিডেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় অধরা, ভারতের জন্য কঠিন হল WTC ফাইনালের রাস্তা

সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন, প্রয়াত ‘চোখ তুলে দেখো না’র সুরকারের সুরেলা সফর বাবুল বোস

রাস পূর্ণিমা ও গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাতের কলকাতায় চলবে অতিরিক্ত মেট্রো, বদলাচ্ছে কি সময়সূচি

২৬/১১-র ধাঁচে জোড়া বিস্ফোরণের হুমকি হায়দরাবাদে, জারি হাই অ্যালার্ট

‘Pushpa 2’- কে হারিয়ে ১৮ দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ