‘ছবিতে বেনজির ভুট্টোকে কালিমালিপ্ত করার চেষ্টা’,’ধুরন্ধর’-এর বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ

এছাড়া 'ধুরন্ধর' নিয়ে একাধিক রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। এবার পাকিস্তান পিপলস পার্টির (PPP) একজন জ্যেষ্ঠ প্রতিনিধি একটি নতুন অভিযোগ করলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুক্তির দিন থেকেই বক্সঅফিসে ঝড় তুলছে রণবীর সিংহের স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই ছবিটির আয় ১৫০ কোটির গণ্ডি পেরিয়েছে। কিন্তু ছবির বক্সঅফিসে ঝড় তুললেও ছবি নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। ছবি মুক্তির আগে অভিযোগ উঠেছিল, ছবিটি মেজর মোহিত শর্মার জীবনী অবলম্বনে নির্মিত। অথচ এই বিষয়ে শহিদের পরিবার কিছুই জানতেন না। তাঁরাই ছবির মুক্তি স্থগিত করার আবেদন করেছিলেন। কিন্তু আদালত ছবি মুক্তি স্থগিত করতে অস্বীকার জানায়।

সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনকে বিষয়টি পর্যালোচনা করতে নির্দেশ দেয় আদালত। সিবিএফসি পরে ছবিটিকে কাল্পনিক হিসাবে স্বীকৃতি দেয় এবং মুক্তির জন্য অনুমোদন দেয়। এরপর পাকিস্তান, বালুচিস্তান থেকেও একাধিক অভিযোগ উঠেছে ছবির বিরুদ্ধে। এছাড়া ‘ধুরন্ধর’ নিয়ে একাধিক রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। এবার পাকিস্তান পিপলস পার্টির (PPP) একজন দাপুটে প্রতিনিধি একটি নতুন অভিযোগ করলেন। তিনি জানিয়েছেন, ছবিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি বেআইনি ভাবে ব্যবহার করা হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাঁর দলের অবস্থানকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।

পিপিপির মুখপাত্র এবং সিন্ধু টাস্ক ফোর্সের সদস্য সুমেতা আফজাল সৈয়দ তাঁর এক্স হ্যান্ডেলে ছবিটির সমালোচনা করে এ কথা জানিয়েছেন। তিনি আরও বলেছেন, ‘একজন প্রাক্তন প্রধানমন্ত্রী এবং বিশ্বব্যাপী সম্মানিত গণতান্ত্রিক নেতাকে অপমান করার প্রচেষ্টা করা হচ্ছে, পাক-কর্তৃপক্ষের উচিত সে বিষয়ে নজর দেওয়া। পিপিপি সর্বদা চরমপন্থার বিরোধীতা করেছে, করবে।’ প্রসঙ্গত, আদিত্য ধর পরিচালিত, ‘ধুরন্ধর’ একটি ভারতীয় গুপ্তচর-থ্রিলার চলচ্চিত্র। যেখানে রণবীর সিংহ ছাড়াও আরও অভিনয় করছেন অক্ষয় খান্না, সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল এবং আর মাধবন। ছবিটিতে একজন গোপন গোয়েন্দা এজেন্টকে অনুসরণ করা হয়েছে। যিনি ছদ্মবেশে পাকিস্তানে গিয়ে সন্ত্রাসী নেটওয়ার্ক ভেঙে ফেলেন। এটি মুলত IC-814 হাইজ্যাকিং এবং ২০০১ সালের ভারতীয় সংসদ হামলার মতো ঘটনাগুলির উপর ভিত্তি করে তৈরি। যেখানে ছদ্মবেশী গোয়েন্দা এজেন্টের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর সিংহ। তবে সমস্ত বিতর্ককে পাত্তা না দিয়ে ছবি বক্সঅফিসে ছুটছে ঝড়ের বেগে।

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!