দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিগেডে পাঁচ লক্ষ কন্ঠে গীতা পাঠের পর এবার কংগ্রেসের ডাকে সংবিধান পাঠ

নিজস্ব প্রতিনিধি: ৫ লক্ষ কন্ঠে গীতাপাঠ অনুষ্ঠানের পর এবার হবে সহস্র কন্ঠে সংবিধান পাঠ।সংবিধান পাঠের ডাক দিল প্রদেশ কংগ্রেস।আগামী২০ ডিসেম্বর রানি রাসমনি রোডে সংবিধান পাঠ(Constitution Reading) করবে কংগ্রেস।দুপুর ১ টা নাগাদ হবে সংবিধান পাঠ।সংবিধান পাঠ অনুষ্ঠানের ডাক দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার(Suvankar Sarkar)।কিছু দিন আগেই শিক্ষামন্ত্রী কে চিঠি দেন শুভঙ্কর সরকার।চিঠি দিয়ে স্কুলগুলিতে সংবিধানের প্রস্তাবনা পাঠ করার দাবি তোলেন তিনি। প্রদেশ কংগ্রেসের দাবি রাজ্য এবং কেন্দ্র সরকারের কাছে পঞ্চম শ্রেণী থেকে স্কুলে স্কুলে সংবিধান পড়ানো বাধ্যতামূলক করা হোক।

যখন থেকে ছাত্র বা ছাত্রীরা বুঝতে শিখবে, তখন থেকে তাদের মধ্যে যদি সংবিধান সম্বন্ধে পড়ার মাধ্যমে জ্ঞান প্রবেশ করানো যায়, তাহলে কোন সন্তান তার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে যাবেন না। কেউ নিজের স্ত্রীকে ছেড়ে থাকবেন না। সংবিধানে ধারা অনুযায়ী যে কেউ তার ধর্ম স্থানে নিজের ধর্মের উপাসনা করতে পারেন। যে কেউ যেকোন ভাষায় কথা বলতে পারেন। ভারতবর্ষের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে গেলে পাসপোর্ট লাগে না। কিন্তু বর্তমানে যেভাবে রাজ্যের ধর্মীয় মেরুকরণ করার চেষ্টা চলছে তার জন্যই প্রদেশ কংগ্রেস সংবিধান পাঠের ডাক দিয়েছে।

২৫শে ডিসেম্বর অত্যন্ত পবিত্র একটি দিন ।তার আগে এই ডিসেম্বর মাসে যেহেতু কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। তাই ২০ডিসেম্বর সংবিধান পাঠের ডাক দেওয়া হয়েছে। কংগ্রেস কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষটাও এই সংবিধান পাঠ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে। উপদেশ কংগ্রেস সভাপতির শুভঙ্কর সরকারের দাবি, সংবিধান যদি ঠিকমতো পড়ানো হয় তাহলে অনেক বিধায়ক এবং নেতারা সংবিধান বিরোধী কথা বলবেন না। অনেক ক্ষেত্রে রাজনৈতিক নেতারা সংবিধান বিরোধী কথা বলে থাকেন।

Published by:

Share Link:

More Releted News:

Super Saturday-তে ভোট প্রচারে মমতা-অভিষেক, কর্মসূচি শাহ-রাহুলেরও

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

‘ছাত্র আন্দোলন কখনও গণতন্ত্রের বিরোধী হতে পারে না’, যাদবপুর নিয়ে মোদিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ