নাসিরির হ্যাটট্রিকে ডার্বি জয় করল এটিকে মোহনবাগান

খেলা তখন ইনজুরি টাইমে পৌঁছে গিয়েছে। ফলাফল ১-১।

Share:

নিজস্ব প্রতিনিধি: খেলা তখন ইনজুরি টাইমে পৌঁছে গিয়েছে। ফলাফল ১-১। মনে হচ্ছিল চলতি মরশুমের শেষ ডার্বি অমীমাংসিতভাবেই শেষ হবে। কিন্তু নাটক তখনও বাকি ছিল। বড় ম্যাচে জন্ম হল আরও এক তারকার। তিনি হলেন জামশেদ নাসিরির পুত্র কিয়ান নাসিরি। ইনজুরিটাইমে তাঁর করা দু’টি গোলই যেন বদলে দিল গোটা ম্যাচের রং। নিজের হ্যাটট্রিক করে দলকে জেতালেন বটেই। সেই সঙ্গে মেগা ডার্বির লাইম লাইট পুরোপুরি নিজের দিকে কেড়ে নিলেন তিনি। জিতলেন ম্যাচ সেরার পুরস্কারও। 

দ্বিতীয়ার্ধের শুরুতেই সিডলের গোলে পিছিয়ে পড়ার পর নাসিরির গোলেই সমতা ফিরিয়েছিল এটিকে মোহনবাগান। এরপর ইনজুরি টাইমে আরও দু’টি গোল করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন নাসিরি। রয় কৃষ্ণর অভাবটা মিটিয়ে দিলেন এই তরুণ ফুটবলারটি। তাঁর দৌলতেই ৩-১ ব্যবধানে শনিবাসরীয় ডার্বি জিতল সবুজ-মেরুন। বড় ম্যাচে জন্ম হল আরও এক তারকা ফুটবলারের।

এটিকে মোহনবাগানের গোলরক্ষক অমরিন্দর সিংকে একা পেয়েও গোলের মুখতে পারেননি মার্সেলো। ইস্টবেঙ্গলের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বল বক্সের ভিতর পেয়েও বাইরে মেরে বসলেন। তাঁর এই কাজ দেখে সাইড লাইনে দাঁড়িয়ে থাকা লাল-হলুদ কোচ মারিও রিভেরা মাথায় হাত দিয়ে বসে পড়লেন। হতাশ হয়ে গেলেন সাপোর্ট স্টাফরাও। হাত কামড়াতে শুরু করে দেন দলের আরেক ফরোয়ার্ড অ্যান্তোনিও পেরোসেভিচও। 

দুই দলই বেশ আক্রমণ শানাল। তবে গোলের দেখা পেল না কেউই। ভাগ্য সুপ্রসন্ন থাকলে মার্সোলোর গোলে এগিয়ে থাকতেই পারত মশাল বাহিনী। কিন্তু সেটা আর হল না।  

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির