কলকাতায় ফুটবলের যুবরাজ, সকাল থেকে যুবভারতী মুখী ফুটবলপ্রেমীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ১৪ বছর পর মধ্যরাতে কলকাতার মাটিতে পা দিয়েছেন ফুটবলের যুবরাজ আর্জেন্টিনার লিওনেল মেসি। কনকনে এই ঠান্ডাকে উপেক্ষা করেই রাত থেকেই অগণিত ভক্তরা ভিড় জমিয়েছে তাদের পছন্দের তারকাকে একবার চোখের দেখা দেখবে বলে। মধ্যরাত থেকে মেসি জ্বরে কাঁপছে মহানগর। সকাল থেকেই যুবভারতীর সামনে উপচে পড়ছে ভিড়। বাইপাসের ধারে যে হোটেলে মেসি রয়েছেন সেই হোটেলের গেটের সামনেও ভিড় জমিয়েছেন ভক্তরা। ‘মেসি, মেসি’  ধ্বনিতে মুখরিত তিলোত্তমার আকাশ-বাতাস।

সকাল সাড়ে দশটা থেকে অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও কাকভোর থেকেই যুবভারতীর সামনে ভিড় জমিয়েছেন ফুটবলপ্রেমীরা। মাত্র কয়েক ঘণ্টা মেসি থাকবেন কলকাতায়। তাতেই এই উন্মাদনা। তাও যুবভারতীর মাঠে খেলতে নয় এক ব্যবসায়িক সংস্থার আমন্ত্রণে ভারতে এসেছেন মেসি। কলকাতায় এসেছেন শাহরুখ খানও। তিনিও মধ্যরাতে কলকাতায় মাটিতে পা রেখেছেন। একই মঞ্চে দেখা যাবে বলিউড ও ফুটবলের ‘দুই কিং’-কে। মঞ্চে উপস্থিত থাকবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অনেকে। থাকতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন: কলকাতায় নিজের মূর্তি উদ্বোধনে মেসিকে অনুমতি দিল না পুলিশ, নেপথ্যে কোন কারণ?

কলকাতায় তৈরি  হয়েছে মেসির ৭০ ফুটের বিশাল মূর্তি। ভারচুয়ালি সেই মূর্তির উদ্বোধন করবেন মেসি নিজেই। অনুষ্ঠান মঞ্চে একাধিক টলিউড তারকার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। যুবভারতীর বাইরে বিক্রি হচ্ছে মেসি জার্সি। চড়া দামে বিক্রি হচ্ছে। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছে গোটা যুবভারতী চত্বর। রবীন্দ্রসঙ্গীত ও বন্দে মাতরম গানে মেসিকে বরণ করে নেওয়া হবে।

যাত্রীদের নিয়ে গন্তব্যের দিকে উড়ান, ৮ ঘণ্টা পর মাঝ আকাশ থেকেই ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

ছাদ থেকে পড়ে গুরুতর আহত পরিচালক অনীক দত্ত, সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি

রাজ্যপালের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী, রাজ্য বাজেট কী আলোচনার কেন্দ্রে?‌

বরো চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিচ্ছেন সুশান্ত ঘোষ

মালদহে ফের বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, কার্তুজ সহ গ্রেফতার যুবক

হাকিমপুর সীমান্তে আটক ১১০ বাংলাদেশি, কড়া নজরদারি প্রশাসনের

গরমে প্রাণ জুড়োবে, স্বাদে ও পুষ্টিতে ভরপুর ৫টি সুস্বাদু বাদামের শরবত

বিধানসভা ভিত্তিক পর্যালোচনা বৈঠক ডাকল সিপিএম, কবে বসছে মেগা সভা?‌

এসআইআর পর্বে নাম বাদ মানেই নাগরিকত্ব হারানো নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

গ্রেফতার তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনল এসটিএফ

সাতসকালেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবনে হানা ইডির! চাঞ্চল্য

আইপিএলের মাঝেই WWE-তে পৌঁছে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

গ্রেফতারির ভয়! FIR খারিজের আবেদন জানিয়ে এবার কলকাতা হাইকোর্টে পরমব্রত

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে দই দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু এই ৭ খাবার