চোখ রাঙাচ্ছেন কিম! ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

গোটা বিশ্বকে অবজ্ঞা করেই স্বমেজাজেই রয়েছেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন। রবিবার ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বকে অবজ্ঞা করেই স্বমেজাজেই রয়েছেন উত্তর কোরিয়ার প্রশাসক কিম জং উন। রবিবার ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া। মার্কিন প্রশাসনের চরম নিষেধাজ্ঞা রয়েছে তাকে তোয়াক্কা না করেই ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে কার্যত গোটা বিশ্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে উত্তর কোরিয়া। গত একমাসে এই নিয়ে সাতবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের প্রদেশ। রবিবার উত্তর কোরিয়ার নতুন করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার খবরে সিলমোহর দিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। জানা গিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৫২ মিনিটে সমুদ্রের পূর্ব উপকূলের জাগাং প্রদেশ থেকে উত্তর কোরিয়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। জাপান সরকারও বিষয়টি জানিয়েছেন।

এর আগে ২৭ জানুয়ারিও পরপর দুটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। এক সপ্তাহের ব্যবধানে স্থানীয় সময় মঙ্গলবার ১১ জানুয়ারি সকালেও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অভিযোগ ওঠে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে। তার আগে ১৪ ও ১৭ জানুয়ারি আরও ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করে কিমের দেশ। যা রীতিমত ভয়ের পরিবেশ তৈরি করেছে গোটা বিশ্বে। বিভিন্ন স্তরে আলোচনা চলছে, এর আগে উত্তর কোরিয়া পরপর এত সংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়েননি একসঙ্গে। পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়ার উপর। জাতিসংঘের তরফে আর্থিক বরাদ্দ বন্ধ রয়েছে এই কারণেই। তবুও সবকিছুকে উপেক্ষা করেই কিম রয়েছেন স্বমেজাজে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের