Omicron সংক্রমণ বেড়েছে ২০ গুণ, মৃত্যু চার গুণ: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসে তিন কোটি ২৭ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সে দেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বয়ান অনুযায়ী, দেশে সংক্রমণ বেড়েছে ২০ গুণ। মৃত্যু বেড়েছে চারগুণ।

রবিবার সকালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য পরিবেষণ করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দেশে টিকাকরণ ও করোনার সর্বশেষ পরিস্থিতি জানানোর জন্য এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। দেশবাসীকে সতর্ক করতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রনকে কোনও অবস্থাতেই হাল্কাভাবে নেওয়ার প্রয়োজন নেই। এই ভাইরাসের শৃঙ্খল ভাঙতে বাংলাদেশ একাধিক পদক্ষেপ করেছে। পাশাপাশি চলছে টিকাকরণ। এদিনের সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন,  করোনার বুস্টার ডোজের জন্য আগে বয়সসীমা ছিল ৫০ বছর। রবিবার থেকে তা কমিয়ে ৪০ বছর করা হলো। ১২ বছর ও তার বেশি বয়সীদেরও টিকা দেওয়া হবে।

দেশে করোনার টিকাদানের গতি আগের তুলনায় কিছুটা বেড়েছে। চলতি মাসে তিন কোটি ২৭ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগ এখন টিকাদানের আওতা আরও বাড়ানোর চেষ্টা করছে। পাঁচ বছর বয়সীদেরও টিকা দেওয়ার চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২২-য়ের জুনের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে সদস্যদেশগুলোকে উদ্যোগ নিতে বলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনার টিকা প্রয়োগবিষয়ক কমিটির সভাপতি মীরজাদী সেব্রিনা শনিবার জানান,  পাঁচ থেকে ১১ বছরের শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত হলে আমরা তা বাস্তবায়ন করব।’

পুরনো সমস্যা মাথাচাড়া দিতে পারে, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের