আফ্রিকান সিংহদের বধ করে সিরিজে ফের এগোলেন সূর্যরা

ধর্মীয়শালায় টি টোয়েন্টির তৃতীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে জিতে গেল ভারত।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বলে ছন্দে ফিরেই খেল দেখাল ভারতীয় বোলাররা। ধর্মীয়শালায় টি টোয়েন্টির তৃতীয় সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারিয়ে জিতে গেল ভারত। মুল্লানপুরে ম্যাচ পেয়েই যেন বাড়তি আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন অর্শদীপ সিংহ, কুলদীপরা। ধর্মশালায় একের পর এক উইকেট নিয়ে নজর কাড়লেন অর্শদীপ। অন্যদিকে বুমরাহ না পারলেও হর্ষিত রানা নতুন বলে উইকেট নিলেন। টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাট করতে পাঠিয়েছিলেন সূর্যরা। ভারতীয় বোলারদের দাপটে ১১৭ রানে আটকে গেল দক্ষিণ আফ্রিকা। তবে সেই রান তাড়া করতে নেমে ২৫ বল বাকি থাকতেই রান তুলে নিল ভারত। ৭ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।

তবে ভারত জিতলেও কোচ গম্ভীরের মাথায় চিন্তা রয়েই গেল। কেননা অধিনায়ক সূর্যকুমার যাদব এবং সহ অধিনায়ক শুভমন গিল ফর্মে ফিরলেন না। ধর্মশালাতেও ২৮ বলে ২৮ রান করে আউট হন তিনি। তার মধ্যে পাঁচটি চার মারেন। আর ২৩ বলে মাত্র ৮ রান করেনি তিনি। তাই তিনি রানে না ফিরলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে কোচকে। অন্যদিকে সূর্য একটি ছক্কা ও একটি চার মেরে ১১ বলে ১২ রান করে আউট হন। বার বার শট মারতে গিয়ে আউট হচ্ছেন তিনি। তাঁর ফর্ম চোখে পড়ল না।

এদিকে ধর্মশালায় দলে বুমরাহের বদলে হর্ষিত ও অক্ষর পটেলের বদলে কুলদীপ যাদব দলে ঢুকেছেন। কেননা বুমরাহ ব্যক্তিগত কারণে মুম্বইয়ে গিয়েছেন। আর অক্ষর অসুস্থ। তাই জোড়া বদল করতে বাধ্য হয়। তবে সেই সিদ্ধান্ত ভুল ছিল না যে, সেটা মাঠে প্রমাণ হল। এদিন ইনিংসের চতুর্থ বলেই রিজ হেনড্রিক্সকে আউট করেন অর্শদীপ। পরের ওভারে কুইন্টন ডি’ককে আউট করেন হর্ষিত। এদিন দক্ষিণ আফ্রিকা ফর্মে ছিল না। কারণ এডেন মার্করাম ছাড়া দক্ষিণ আফ্রিকার কেউই দুই অঙ্কে রান তুলতে পারেননি। ডেওয়াল্ড ব্রেভিসের উইকেট নেন হর্ষিত। ট্রিস্টান স্টাবসের উইকেট নেন হার্দিক পাণ্ড্য। যা করে তিনি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। কর্বিন বশকে আউট করেন শিবম দুবে। ফলে ৪৪ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ডোনোভান ফেরেইরা ও মার্কো জানসেনকেও সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী। মার্করাম অর্ধশতরান করে ১০০ পার করে। এরপর ৬১ রানের মাথায় মার্করামকে আউট করেন অর্শদীপ। সর্বশেষ আউট করেন কুলদীপ। 

ভারতের প্রত্যেক বোলার উইকেট নেন। অর্থাৎ ২০ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বিরতি শেষে ১১৮ রান তাড়া করতে প্রথমে ব্যাট করতে মাঠে নামেন ওপেনার শুভমন। তাঁর ব্যাটে প্রথম দু’ওভারে ৩২ রান তোলে ভারত। অভিষেক ১৮ বলে ৩৫ রান করে আউট হন। তিনটি চার ও তিনটি ছক্কা মারেন। অভিষেক আউট হওয়ার পর শুভমনের সঙ্গে জুটি বাঁধেন তিলক বর্মা। কিন্তু শুভমন ছন্দ পাচ্ছিলেন না। তবে তিনি পাঁচটি চার মারেন। এবং ২৮ বলে ২৮ রান করে জানসেনের বলে বোল্ড হন। শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে শেষ হয় খেলা। তিলক ২৫ ও শিবম দুবে ১০ রানে অপরাজিত থাকেন। ভারত জিতে যায়। 

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ