ডার্বি হারলেও ফুটবলারদের খেলায় ভীষণ গর্বিত মারিও

ইনজুরি টাইমেই পুরোপুরি বদলে গেল ম্যাচের রং। পরপর দু’টি গোল হজম করে ফের একটি ডার্বিতে হারতে হল লাল-হলুদকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পুরো ৯০ মিনিট চোখে চোখ রেখে এটিকে মোহনবাগানের বিরুদ্ধে লড়াই করেছিল এসসি ইস্টবেঙ্গল। কিন্তু ইনজুরি টাইমেই পুরোপুরি বদলে গেল ম্যাচের রং। পরপর দু’টি গোল হজম করে ফের একটি ডার্বিতে হারতে হল লাল-হলুদকে। মেগা ম্যাচে নায়ক হয়ে উঠলেন লাল-হলুদের প্রাক্তন ফুটবলার জামশেদ নাসিরির ছেলে কিয়ান নাসিরি। হ্যাটট্রিক করে ডার্বির লাইম লাইট পুরোপুরি নিজের দিকে কেড়ে নিলেন এই তরুণ ফুটবলারটি। যার ফলে বৃথা হয়ে গেল হীরা, আদিল, ফ্র্যাঞ্জোদের পুরো লড়াইটাই।

তবে দল হারলেও ফুটবলারদের লড়াই দেখে ভীষণ খুশি ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা। শুধু খুশিই নয়, তিনি বেশ গর্বিতও। দলের এই লড়াকু মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন মারিও।

তিনি জানান, ‘এই রকম একটা ম্যাচ হেরে গেলে সবসময়ই খারাপ লাগবে। তবে ফুটবলারদের পারফরম্যান্সে আমি গর্বিত। ওরা অনেক লড়াই করেছে। এই ম্যাচটা আমারা জিততে পারতাম। ছেলেরা পরিকল্পনা মতোই খেলেছে। কিন্তু শুরুতেই ডিফেন্সের একজন ফুটবলার চোট পেয়ে যাওয়ায় পরিকল্পনা বদলে ফেলতে হয়। তখন পরিবর্তন করা ছাড়া উপায় ছিল না। যেটা আমাদের সমস্যায় ফেলেছিল। প্রতিপক্ষকে জয়ের জন্য অনেক অভিনন্দন’।

 

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

পড়ুয়ার আঁকা সরস্বতীর ছবি ছিঁড়ে বিতর্কে শিক্ষক, সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ

আফগানিস্তানে স্কুলের মধ্যেই বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

প্রাক বিবাহ অনুষ্ঠানের আয়োজন লোকাল ট্রেনের কামরাতেই, ভাইরাল ভিডিও

পালাবদলের ফুলেরাতে হাজির কেভিন পিটারসন! ঘুরে দেখলেন গ্রাম

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

বাংলায় প্যাকেটজাত জলে প্রাণঘাতী ব্যাকটেরিয়া! অভিযোগ উড়িয়ে যা জানাল বিসলেরি…

বাংলার প্ল্যান্টে বিসলেরির জলে মিলল ক্ষতিকর কলিফর্ম ব্যাকটেরিয়া, কড়া পদক্ষেপ FSSAI-এর

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির