ট্রেন থেকে নামতে গিয়ে বিপত্তি! বৃদ্ধকে বাঁচালেন ২ মহিলা

আত্মারাম নামদেও ট্রেনে করে হাওড়া পৌঁছে সেখান থেকে চক্রধরপুর ফাস্ট প্যাসেঞ্জার ধরেছিলেন মেদিনীপুর আসার জন্য। কিন্তু চলন্ত ট্রেনে ঘুমিয়েও পড়েছিলেন। ট্রেন মেদিনীপুর স্টেশনে পৌঁছে যাওয়ার পরে তাঁর ঘুম ভাঙে। সেই অবস্থায় চলন্ত ট্রেন থেকে ব্যাগপত্তর নিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান প্ল্যাটফর্মে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাঝ রাতে চলন্ত ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে বড় বিপদের মুখে পড়ে গিয়েছিলেন মহারাষ্ট্রের ঔরঙ্গবেদ জেলার আম্বেদকর নগর এলাকার বাসিন্দা আত্মারাম নামদেও(৫৫)। হোঁচট খেয়ে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে কার্যত ট্রেনের নীচে চলে যাচ্ছিলেন। সেই ঘটনা দেখে দ্রুত এগিয়ে আসেন স্টেশনে ডিউটিতে থাকা দুই মহিলা আরপিএফ জওয়ান। কার্যত তাঁদের তৎপরতায় প্রাণে বাঁচে ওই ব্যক্তির। শনিবার রাত ২:৪৪ মিনিটে সেই ঘটনা ঘটে মেদিনীপুর স্টেশনে। সিসিটিভির ফুটেজেও ধরা পড়ে সেই ছবি। সোশ্যাল মিডিয়াতে সেই ছবি ভাইরাল হতেও বেশি সময় লাগেনি। রবিবার তাই সেই দুই মহিলাকে ধন্যবাদ জানাচ্ছেন নেটিজেনরা।

জানা গিয়েছে, আত্মারাম নামদেও ট্রেনে করে হাওড়া পৌঁছে সেখান থেকে চক্রধরপুর ফাস্ট প্যাসেঞ্জার ধরেছিলেন মেদিনীপুর আসার জন্য। কিন্তু চলন্ত ট্রেনে ঘুমিয়েও পড়েছিলেন। ট্রেন মেদিনীপুর স্টেশনে পৌঁছে যাওয়ার পরে তাঁর ঘুম ভাঙে। সেই অবস্থায় চলন্ত ট্রেন থেকে ব্যাগপত্তর নিয়ে তাড়াহুড়ো করে নামতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যান প্ল্যাটফর্মে। শুধু তাই নয়, আর একটু হলে তিনি ট্রেনের নীচে লাইনে পড়ে যেতেও বসেছিলেন। কিন্তু তাঁকে পড়ে যেতে দেখে দ্রুত ছুটে আসেন স্টেশনে ডিউটিতে থাকা দুই আরপিএফ কনস্টেবল সুপ্রিয়া ঘোড়াই ও শোভা সিং। তাঁরাই আত্মারামকে দ্রুত ট্রেনের পাশ থেকে সরিয়ে এনে তাঁর প্রাণ বাঁচান। ওই ঘটনায় বেশ খানিকক্ষণ বন্ধ থাকে ট্রেন চলাচল। ঘটনাটি নিয়ে খবর দেওয়া হয় দক্ষিণ-পূর্ব রেলের বিভাগীয় আধিকারিকদের। তারপর তাঁদের সাহায্যেই আত্মারামকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।

সুরেন্দ্রনাথ কলেজ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে মামলা রুজু

পরিত্যক্ত বাড়িতে ‘ধর্ষণ’ মানসিক ভারসাম্যহীন কিশোরীকে, গ্রেফতার প্রধান অভিযুক্ত

ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, কবে মিলবে স্বস্তি? জানাল হাওয়া অফিস

ভারতীয় ক্রিকেট টিমের কোচ হিসেবে গম্ভীরের যোগ্য উত্তরসূরি কে, প্রকাশ্যে নাম

লাইকা ক্যামেরা ও শক্তিশালী ব্যাটারি নিয়ে নজর কাড়ছে Xiaomi 17T সিরিজ

20 হাজারের কমে Vivo-র দুর্দান্ত 5G ফোন, থাকছে ব্যাঙ্ক অফার ও বড় ডিসকাউন্ট

Samsung নিয়ে এল দুর্দান্ত অফার, ২৭ হাজার টাকা কমে মিলছে প্রিমিয়াম স্মার্টফোন

নতুন করে যুদ্ধ শুরু? কুয়েতে মার্কিন ঘাঁটিতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

১৮ জুনের পর বদলাতে পারে ৩ রাশির জাতকদের ভাগ্য, মিলতে পারে অর্থ ও সম্মান

বাস্তুর এই ৩ টি জায়গা অবহেলা করলেই নষ্ট হবে জীবনের সুখ শান্তি

খালি ঘরের এসি ভেন্ট বন্ধ করলেই কমবে বিদ্যুৎ বিল? বিশেষজ্ঞরা কী বলছেন?