তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা, জারি জরুরি অবস্থা

সব থেকে ক্ষতিগ্রস্ত ম্যাসাচুসেটটস এবং নিউ ইয়র্ক

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  তুষারঝড়ে বিধ্বস্ত আমেরিকা। বাতিল করতে হয়েছে ছ হাজার বিমান। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে পাঁচটি প্রদেশে জরুরি অবস্থা জারি করতে হয়েছে। জরুরি অবস্থা জারি হয়েছে নিউ ইয়র্ক, নিউ জার্সি, মেরিল্যান্ড, রোডে আইল্যান্ড, ভার্জিনিয়া। পাঁচটি প্রদেশের গভর্নর বাসিন্দাদের জানিয়েছেন, বিশেষ প্রয়োজন না হলে তারা যেন বাড়ির বাইরে না  যান।  

সব থেকে ক্ষতিগ্রস্ত ম্যাসাচুসেটটস এবং নিউ ইয়র্ক। বরফের আস্তরণে ঢাকা পড়েছে রাস্তাঘাট। অধিকাংশ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বিবিসির খবর অনুয়ায়ী, ৯০ হাজারের বেশি বাড়ি অন্ধকারে ডুবে রয়েছে। আবহাওয়া দফতরের তরফ থেকে বলা হয়েছে, সোমবারের আগে পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া দফতর আগাম জানিয়ে দিয়েছিল, ভয়াবহ তুষারঝড়ের মুখোমুখি হতে চলেছে আমেরিকা। সেই পূর্বাভাস মিলিয়ে শনিবার সকাল থেকে শুরু হয় তুষারঝড়। বাতাসের গতিবেগ ছিল ৪০ মাইল প্রতি ঘণ্টা। কোনও কোনও এলাকায় এক ঘণ্টার মধ্যে আট থেকে ১০ সেন্টিমিটার তুষারপাত হয়েছে। সাম্প্রতিক অতীতে আমেরিকা এমন তুষারঝড় দেখেছে বলে কেউ মনে করতে পারছে না। আচমকাই শুরু হয় পারদপতন।

আবহাওয়া দফতর থেকে এই তুষারঝড়ের কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, সমুদ্র থেকে উৎপন্ন বাতাসের সঙ্গে শুষ্ক বাতাসের সংমিশ্রণের ফলেই এই তুষারঝড়। আবহাওয়া দফতর থেকে এই তুষারঝড়কে বম্ব সাইক্লোন বলা হয়েছে। বন্ধ গণপরিবহন। তবে তুষারঝড় বন্ধ হওয়ার পর বহু এলাকায় দেখা গিয়েছে কচিকাঁচাদের বরফের আস্তরণের ওপর খেলাধুলায় মেতে উঠতে।  জরুরি পরিষেবার সঙ্গে যুক্তকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা বরফমুক্ত করার কাজে নেমেছে।

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

এক টাকা বাঁচানোর লোভেই বেশি কেনাকাটা! ৯৯৯ টাকা দামের পিছনে ব্যবসায়ীদের মাস্টারপ্ল্যান

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের