নিখোঁজ ১১ জন মৎস্যজীবীকে উদ্ধার করে ভর্তি করা হল কাকদ্বীপের হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, কাকদ্বীপ:গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের ১১ জন মৎস্যজীবীদের আনা হল কাকদ্বীপের সুপার স্পেশালিটি হাসপাতালে।গভীর সমুদ্রে ডুবে যাওয়া ট্রলারের মৎস্যজীবীদের অবশেষে নিয়ে আসা হয়। মঙ্গলবার ভোরে নামখানার(Namkhana) নারায়ণপুরের ঘাটে নিয়ে আসা হয়। উল্লেখ্য, ১৩ ডিসেম্বর রাতে এফ বি পারমিতা নামক একটি ট্রলার গভীর সমুদ্রে ডুবে যায়। ওই ট্রলারে ১৬ জন মৎস্যজীবী ছিলেন। তাঁদের মধ্যে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, ৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।

অভিযোগ এদিন রাতে মাঝ সমুদ্রে ভারতীয় জলসীমায় মধ্যে ঢুকে বাংলাদেশি উপকূল রক্ষী বাহিনীর জাহাজ ওই ট্রলারটি ধাক্কা মারে। সেই সময় ট্রলারে থাকা মৎস্যজীবীরা(Fisherman) জলে পেড়ে যান। তাঁদের না বাঁচিয়ে জাহাজটি চলে যায়। দীর্ঘ সময় ধরে তাঁরা জলে ভাসতে থাকেন। পরে পাশাপাশি থাকা আর একটি ট্রলারের মৎস্যজীবীরা এসে তাঁদের উদ্ধার করেন। তবে ১১ জনকে উদ্ধার করা সম্ভব হলেও, ৫ মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি।

মৎস্যজীবী সংগঠনের তরফে ট্রলারটিকে উদ্ধার করে বঙ্গোপসাগরের(Bay Of Bengal) কেঁদো দ্বীপের কাছে নিয়ে আসা হয়। এদিকে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী দুটি জাহাজ নিয়ে নিখোঁজ ৫ জন মৎস্যজীবীর খোঁজে গভীর সমুদ্রে তল্লাশি চালাচ্ছে। লাগাতার তল্লাশি চলছে সেখানে।ইতিমধ্যে এই দুর্ঘটনা কিভাবে ঘটলো তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর পক্ষ থেকে। মৎস্যজীবীদের সংগঠনের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। কেঁদো দ্বীপের কাছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর অফিসাররা নজরদারি চালাচ্ছেন।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL