যৌবন হারিয়েছে তিস্তা

দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়

Share:

আন্তর্জাতিক ডেস্ক: করুণ হাল তিস্তার। নদীর বুক শুকিয়ে মরুভূমি হয়ে যাচ্ছে। চারিদিকে খালি বালি আর বালি। যে নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে জনবসতি ও সভ্যতা, ভাটিয়ালি আর ভাওয়াই গান, সেই চিরযৌবনা তিস্তার বুক ক্রমশ শুকিয়ে যাচ্ছে। নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর। ১২২ মাইল দীর্ঘ এই নদী শুকিয়ে এখন মৃতপ্রায়। নীলফামারি ও লালমনিরহাট জেলার ডালিয়া দোয়ানীতে তৈরি হওয়া তিস্তা ব্যারেজ থেকে প্রয়োজনে সেচের কাজে জল ছাড়ার কথা থাকলেও তা কার্যকর করা যাচ্ছে না। ফলে পরিবেশ ভারসাম্য নষ্ট হচ্ছে। দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়।

জানা গিয়েছে, প্রতি বছর বন্যায় নেমে আসা পলি-বালির কারণে নদী ভরাট হয়ে যাচ্ছে। আর বর্ষায় খুব সহজেই দু কুল ছাপিয়ে দেখা দেয়  ভাঙন। ক্ষতিগ্রস্ত হয় শয়ে শয়ে পরিবার।  তিস্তা ব্যারেজ প্রকল্প সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, নদীতে জল না থাকায় পাওয়া যাচ্ছে না মাছ। কোথাও কোথাও পায়ে হেঁটে পার হচ্ছেন লোকজন। তিস্তার ওপর নির্মিত সেতুর নীচে চলছে চাষবাস।

১৯৭৭ সালে তিস্তা নদীর ওপর ব্যারেজ, হেড রেগুলেটর ও ক্লোজার ড্রাম তৈরির পরিকল্পনা গ্রহণ করে বাংলাদেশ সরকার।তিস্তার জলপ্রবাহের পরিবর্তনের লক্ষ্যে ২০১৯ সালে চার কিলোমিটার এলাকাজুড়ে ড্রেজিং করা হয়। এর জন্য ব্যয় হয়েছিল পাঁচ কোটি টাকা। কিন্তু কাজ হয়নি। ভরাট হয়ে গিয়েছে ক্যানেল। তিস্তার বুক জুড়ে এখন খালি বালি আর বালি। নদী সংলগ্ন এলাকার মানুষ তাদের সাধের নদীর এই করুণ অবস্থা দেখে কার্যত হতবিহ্বল

দাম্পত্য মানে কী শুধুই শারীরিক চাহিদা পূরণ নাকি অন্য কিছু?

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের