চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাজেটের মধ্যেই দুর্দান্ত ফিচার্স সহ নামী ব্র্যান্ডের স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি: হাতে থাকা স্মার্টফোনটার বয়স হয়েছে। পুরানো হয়েছে ফিচার্স গুলি। এখন যুগের সঙ্গে তাল মিলিয়ে দুর্দান্ত নব ফিচার্স যুক্ত মোবাইল দরকার। তাহলে এখনই চোখবন্ধ করে হাতকে সচল রেখে ভারতের জনপ্রিয় অনলাইন শপিং সাইট অ্যামাজন এবং ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে Realme, Xiaomi-এর মত স্মার্টফোন। বাজেট থেকে প্রিমিয়াম সেগমেন্টের অধীনে বিদ্যমান কয়েকটি ‘বেস্ট সেলিং’ স্মার্টফোনকে সীমিত সময়ের জন্য ভারী ডিসকাউন্ট ও নানাবিধ ব্যাঙ্ক অফারের সঙ্গে সস্তায় বিক্রি করছে দুই জায়ান্ট ই-কমার্স সাইট।

Realme C11 2021: এই স্মার্টফোনটির রয়েছে ৬.৮১ ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে আছে। এই ডিসপ্লের টিয়ারড্রপ নচের মধ্যে ৫ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা লক্ষণীয়। আর, ফোনের পেছনে ৮ মেগাপিক্সেলের একক ক্যামেরা বর্তমান। ফোনটি ইউনিসক এসসি ৯৮৬৩ প্রসেসর রয়েছে। এটির অ্যান্ড্রয়েড ভার্সান ১১ রিয়েলমি ইউআই গো এডিশন কাস্টম ওএস দ্বারা চালিত। রিয়েলমি সি১১ (২০২১) স্মার্টফোনে আছে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি, যা রিভার্স চার্জিং সাপোর্ট করে। ২ জিবি র‍্যাম ও ৩২ জিবি ফোন মেমোরি সহ Realme C11-এর দাম ৭,৯৯৯ টাকা। তবে Axis ব্যাংক-এর ক্রেডিট কার্ড থাকে তাহলে ৫ শতাংশ অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

Xiaomi 11 Lite NE 5G : এই ৫জি ফোনে রয়েছে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০ x ১০৮০ পিক্সেল) ১০-বিট অ্যামোলেড পাঞ্চ ডিসপ্লে। এই ডিসপ্লে কর্নিং গরিলা গ্লাস ৫ প্রোটেকশন সহ পাওয়া যাচ্ছে সঙ্গে রয়েছে ২০:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ডলবি ভিশন ও HDR10+ টেকনোলজি সাপোর্ট রয়েছে। উক্ত ৫জি ফোনে এড্রেনো ৬৪২-এল জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫ ওএস দ্বারা চালিত। ট্রিপল রিয়ার ক্যামেরা (৬৪+৮+৫ মেগাপিক্সেল) সেটআপ ও ২০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে, ৪,২৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের সঙ্গে Xiaomi 11 Lite NE 5G স্মার্টফোনকে এখন ৩১,৯৯৯ টাকার জায়গায় অফারে ২৬,৯৯৯ টাকায় কিনে নেওয়া যাবে ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে।

Realme Narzo 50A : এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস (৭২০ x ১৬০০ পিক্সেল) ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৮৮.৭% স্ক্রিন-টু-বডি রেশিও। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ, যার মধ্যে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। আবার, ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ব্ল্যাক এন্ড হোয়াইট সেন্সর ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে। নারজো ৫০ সিরিজের এই ফোনে, আর্ম মালি জি-৫২ জিপিইউ সহ মিডিয়াটেক হেলিও জি-৮৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই ২.০ কাস্টম ওএস চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য এতে, ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৬,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি ৫৩ দিন স্ট্যান্ডবাই, ৪৮ ঘন্টা কলিং, ২৭ ঘন্টা ইউটিউব ও ৮ ঘন্টা গেমিং টাইম অফার করবে বলে রিয়েলমি দাবি করেছে। ৪ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ১২,৯৯৮ টাকা। জায়ান্ট দুই ই-কমার্স সাইটে পাওয়া যাচ্ছে ১১,৪৯৯ টাকায়।

 

 

 

 

 

Published by:

Share Link:

More Releted News:

শেয়ার বাজারে পতন, কিন্তু গগনচুম্বী সোনা, একলাফে ৬০০০ টাকা বাড়ল রুপোর দাম

দেড় লাখে পাওয়া যাচ্ছে রুপো, সস্তা সোনাও, মুখে স্বস্তির হাসি গহনাপ্রেমীদের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে ধাক্কা শেয়ার বাজারে, লালেই শুরু সেনসেক্স-নিফটি

পুরনো কুলারেই মিলবে এসির মতো ঠান্ডা হাওয়া! মেনে চলুন এই ৫টি সহজ ঘরোয়া টিপস

নিরাপত্তা ছাড়পত্রের গেরোয় স্টারলিংক, ভারতে অনিশ্চিত মাস্কের ইন্টারনেট পরিষেবা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ