টস হেরে প্রথমে ব্যাট করবেন সূর্যরা, প্রথম একাদশে তিন বদল

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: টি টোয়েন্টি সিরিজ নির্ণায়ক ম্যাচে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছেন সূর্যকুমার যাদব-আইডেন মার্করামরা। টস জিতে প্রথমে ভারতীয় দলকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। প্রথম একাদশে তিন বদল নিয়ে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। চোটের কারণে আগেই ছিটকে গিয়েছিলেন সহ অধিনায়ক শুভমন গিল। তাঁর জায়গায় দলে এসেছেন সঞ্জু স্যামসন। কুলদীপ যাদব ও হর্ষিত রানার জায়গায় এসেছেন ওয়াশিংটন সুন্দর ও যশপ্রীত বুমরাহ।

পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে। তবে লখনউয়ে গত ১৭ ডিসেম্বর ঘন কুয়াশার কারণে দুই দলের চতুর্থ ম্যাচ ভেস্তে গিয়েছিল। পলে শুক্রবার আমদাবাদের ম্যাচ সিরিজ নির্ণায়ক হয়ে দাঁড়াচ্ছে। সূর্যকুমার যাদবরা জিতলে হেসেখেলেই সিরিজ পকেটে পুরবেন। আর প্রোটিয়ারা জিতলে সিরিজ অমীমাংসিত থেকে যাবে। টি টোয়েন্টিতে এর আগে ভারত ও দক্ষিণ আফ্রিকা মোট ৩৫ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে ভারত জয়ী হয়েছে ২০ বার। ১৩ ম্যাচে জিতে প্রোটিয়ারা। আর দুটি ম্যাচে নিষ্পত্তি হয়নি। যদিও ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয়ের চেয়ে বেশিবার হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। এখন পর্যন্ত দুদলের মধ্যে ১০টি দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজ হয়েছে। তার মধ্যে ভারত জিতেছে পাঁচটি। প্রোটিয়ারা জিতেছে তিনটি এবং দুটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। ২০১৫ সালের অক্টোবরে সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজে হারের স্বাদ পেতে হয়েছিল ভারতীয় দলকে।

একনজরে দেখে নেওয়া যাক পঞ্চম তথা শেষ ম্যাচে ভারতের হয়ে কারা মাঠে নামছেন-

সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, হার্দিক পাণ্ড্য, শিবম দুবে, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিংহ ও যশপ্রীত বুমরাহ।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ