আহমেদাবাদে সঞ্জুর শটে ছিটকে মাটিতে পড়লেন আম্পায়ার, খেলা বন্ধ ৫ মিনিট

তবে ব্যাট হাতে মাঠে নেমে দাপক দেখাচ্ছেন সঞ্জু স্যামসন এবং হার্দিক পাণ্ড্য। তাতেই চরম আহত হলেন আম্পায়ার রোহন পন্ডিত।

Share:

নিজস্ব প্রতিনিধি: আমেদাবাদে শুরু হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকার পঞ্চম T20 ম্যাচ। ইতিমধ্যেই তিনটি ম্যাচে জিতে এগিয়ে রয়েছে ভারত। একটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। সুতরাং শুক্রবারের ম্যাচে ভাগ্য নির্ধারণ করছে দুই দলের। ভারত জিতলে T20 বিশ্বকাপের জন্যে একেবারে পাকাপোক্ত হয়ে যাবেন সূর্যরা। যাই হোক, আজ টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। তবে এদিনও ফর্মে ছিলেন না অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে ব্যাট হাতে মাঠে নেমে দাপক দেখাচ্ছেন সঞ্জু স্যামসন এবং হার্দিক পাণ্ড্য। তাতেই চরম আহত হলেন আম্পায়ার রোহন পন্ডিত।

সঞ্জুর বিধ্বংসী ব্যাটিংয়ে মাটিতে লুটিয়ে পড়ে হাঁটুতে চোট পেলেন আম্পায়ার। মাঠে বসে তাঁকে যন্ত্রণায় কাতরা তে দেখা গিয়েছে। সেই কারণে পাঁচ মিনিট বন্ধ ছিল খেলা। তবে চিকিৎসার পরে উঠে দাঁড়িয়ে আবারও আম্পায়ারিং শুরু করেন তিনি। কিন্তু কিছুটা অস্বস্তি দেখাচ্ছিল তাঁকে। শুধু সঞ্জু নয়, মাঠে নেমে দুর্ধর্ষ ব্যাটিং করেন হার্দিক পাণ্ড্যও। তাঁর শটেও আহত হয়েছেন একজন ক্যামেরাম্যান। এদিন নবম ওভারে ডোনোভান ফেরেরার পঞ্চম বলে ফুল লেংথের বল ব্যাকফুটে গিয়ে সজোরে শট খেলেন সঞ্জু। সেই বল লেগে মাটিতে লুটিয়ে পড়েন রোহন, এরপর সেই বল লং অনে চলে যায়। হাঁটু ধরে মাটিতে বসে পড়েন তিনি। যন্ত্রণায় ছটফট করতে থাকেন।

বোঝাই যাচ্ছিল, খুব জোরে আঘাত লেগেছে তাঁর। কিন্তু দু’দলের ক্রিকেটারেরা সম্পূর্ণ অক্ষত ছিলেন। এরপর চিকিৎসকেরা মাঠে এসে রোহনের চিকিৎসা শুরু করেন। তার পর আসেন ভারতের ফিজিও। তাঁরা রোহনকে পরীক্ষা করে তাঁর পায়ে স্প্রে দেন। তাঁর জায়গায় চলে আসেন চতুর্থ আম্পায়ার। তবে চিকিৎসকদের চেষ্টার পর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আম্পায়ারিং শুরু করেন। তবে সঞ্জু গিয়ে তাঁর কাছে ক্ষমাও চেয়ে নেন। অন্যদিকে মাঠে নেমে ১৬ বলে ৫০ রান হাঁকান হার্দিক। তিনিও আজ ফর্মে রয়েছেন প্রথমদিনের মতো। আর তাতেই আহত হন বাউন্ডারি র বাইরে দাঁড়ানো এক ক্যামেরাম্যান। হার্দিকের শট গিয়ে লাগে সোজা তাঁর বাঁ হাতে। পরে তাঁর হাতে বরফ ঘষে সুস্থ করা হয়।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ