সীমান্ত পেরিয়ে ঢুকে পড়তে পারে ভারতীয় বাঘ, ঘুম ছুটেছে বিজিবি – বাংলাদেশিদের

Share:

নিজস্ব প্রতিনিধি,বনারহাট: জঙ্গি, বিএসএফ কিংবা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান নয়। ভারত থেকে মানুষ খেকো বাঘ বাংলাদেশের লোকালয় ঢুকে পড়তে পারে। এই ভয়ে ওপার বাংলার লালমনিরহাটের পাট গ্রামের সীমান্ত এলাকা রীতিমত আতঙ্কিত। স্থানীয় ওপার বাংলার বাসিন্দারা আতঙ্কিত হয়ে ঘর বন্দী হয়ে রয়েছেন। পরিস্থিতি সামাল দিতে টহল দিচ্ছে ওপার বাংলার বিজিবি। তবে এলাকার মানুষজনকে সতর্ক থাকতে পরামর্শ দিচ্ছেন সে দেশের সীমান্ত রক্ষী বাহিনী(BGB)। জানা গেছে, বৃহস্পতিবার রাতে ভারতের বানারহাট এলাকার পার্শ্ববর্তী বনাঞ্চল থেকে একটি বাঘ সেখানকার লোকালয় ঢুকে ঘোরাফেরা করছিল। মুখে মুখে সেই সংবাদ পৌঁছে যায় ওই এলাকায়। শুক্রবার সকাল থেকেই বাংলাদেশ সীমান্ত থেকে প্রায় ৪০০ গজ ভারত সীমানার ভেতরে সেই বাঘকে(Indian Tiger) কেউ কেউ দেখতে পায়।

সেখানকার মানুষজনের দাবি সাধারণ মানুষ জড়ো হতেই বাঘটা আবার বনের মধ্যে ঢুকে পড়ে। ডোরাকাটা বাঘ মামা জঙ্গলের মধ্যে কোথায় লুকিয়ে রয়েছে বুঝে উঠতে পারছে না কেউ। একদিকে দেশের ভেতরে জঙ্গিপনা, অপরদিকে বাঘ মামার আনাগোনা। ঘুম কেড়েছে সীমান্তের লালমনিহাটের পাট গ্রামের বাসিন্দাদের। ইতিমধ্যে এই বিষয়ে ভারতের ১৫৬ বিএসএফ(BSF) ব্যাটেলিয়নের জমানদের সঙ্গে আলোচনা হয়েছে বাংলাদেশের ৬১ বিজেপি ব্যাটেলের নাজির গোমানী ক্যাম্পের জওয়ানদের। পরে বাংলাদেশ রক্ষী বাহিনীর সতর্কতামূলক ব্যবস্থায়ী হিসেবে সেখানকার সীমান্তবর্তী গ্রামগুলোতে শুক্রবার সকাল থেকে হ্যান্ড মাইক নিয়ে শুরু হয়েছে সতর্কতা প্রচার। বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যেন কেউ বের না হয় পরামর্শ দিচ্ছে সেই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। মূলত বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটা তারহীন এলাকায় এই বাঘের আতঙ্ক দেখা দিয়েছে।

ভারতের কোচবিহার জেলার মাথাভাঙ্গা থানার(Mathabhanga P.S.) বানারহাট এলাকায় এবং বাংলাদেশের পাটগ্রাম উপজেলার জগৎবের ও জংড়া ইউনিটের সন্নিকটে থাকা এলাকাতে দেখা গিয়েছে বাঘমামাকে। স্থানীয় সূত্রের খবর এর আগেও ওই এলাকায় দুটি বাক্যে লোকালয়ে ঢুকতে দেখা গিয়েছিল।। তার মধ্যে একটি বাগ বনবিভাগ আটক করে এবং আরেকটি স্থানীয়দের হাতে মারা গিয়েছিল। কিন্তু ফের নতুন করে বাঘ মামা হানা দেওয়ায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বাংলাদেশের ও প্রান্তে। তবে অনেকেই বলছেন বাঘ বের হয়েছে এমন কথা তারা শুনেছেন কিন্তু নিজের চোখে দেখেননি। আত্মীয়-স্বজনদের ফোন আসছে ঘনঘন। ইউনুস মোল্লা সরকারের আতঙ্কের পর বাঘের আতঙ্কে যুবু থুবু পৌষ মাসের শীতের ওপার বাংলা।

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ লক্ষ কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

১৫ বছর ধরে অনুপ্রবেশকারীদের জামাই আদর করেছে তৃণমূল: মুখ্যমন্ত্রী

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি