তাহেরপুরে মোদির সভায় চরম বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি বিজেপি কর্মীদের

Share:

নিজস্ব প্রতিনিধি : SIR-র খসড়া তালিকা প্রকাশের পর মতুয়াগড় রানাঘাটে জোড়া কর্মসূচি করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দৃশ্যমানতার অভাবের জন্য প্রধানমন্ত্রীর কপ্টার তাহেরপুরে নামতে পারেনি। ফিরে এসেছে বিমানবন্দরে। মোদির পৌঁছনোর আগেই বিশৃঙ্খলার সৃষ্টির হয়েছে। মোদির সভা শুরুর আগেই চেয়ার ছোঁড়াছুড়িও হয় বলে জানা গিয়েছে।

শনিবার রাজনৈতিক জনসভার পাশাপাশি প্রশাসনিক সভাও করবেন প্রধানমন্ত্রী। কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে তাহেরপুরের আকাশ পর্যন্ত পৌঁছেও নামতে পারেনি কপ্টার। ফিরে আসতে হয়েছে  কলকাতা বিমানবন্দরে। সেখানেই রয়েছেন প্রধানমন্ত্রী। তাহেরপুর যেতে হলে প্রধানমন্ত্রীকে সড়কপথে যেতে হবে। তাতে বেশকিছুটা সময় লেগে যাবে। এরপলে কর্মসূচিতে কাটছাট করতে হতে পারে। নাহলে ভার্চুয়ালি হাজির থাকতে পারেন। কর্মী সমর্থকদের একাংশ এদিন বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে। সভা শুরুর আগেই চেয়ার ছোঁড়াছুড়ি থেকে অশান্তি ছড়িয়েছে। সভা মঞ্চ থেকে বার বার সবাইকে শআন্ত থআকার কথা বলা হয়। কিন্তু কর্মী সমর্থকরা নিজেদের মতো করতে থাকে।

এসআইআর-র খসড়া তালিকা প্রকাশ পেয়েছে সম্প্রতি। সেখানে বাতিল গিয়েছে লক্ষ লক্ষ নাম। মতুয়ারাও রয়েছে আতঙ্কে। এই পরিস্থিতিতে মতুয়া গড় থেকেই তাঁদের কী আশ্বাসবাণী দিতে চলেছেন মোদি সেটাই বড় বিষয়। কিন্তু আদৌ সেই সভা করতে পারবেন কিনা সেটাই এখন বড় প্রশ্ন। নিরাপত্তার চাদরে ঢএকে ফেলা হয়েছে এলাকা। তারপরেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছে তাহেরপুর সভামঞ্চে। অন্যদিকে, নদিয়ারই চাকদহে পড়েছে গো ব্যাক মোদি ব্যানার-পোস্টার। চাকদহের ১২ নম্বর জাতীয় সড়কে পাশে গো ব্যাক মোদির পোস্টারের পাশাপাশি মোদি ও কেন্দ্রীয় সরকার বিরোধী একাধিক পোস্টার দেখা গিয়েছে।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL