ধর্মেন্দ্রর শেষ ছবি ‘ইক্কিস’-এর ট্রেলার দেখে আবেগপ্রবণ এশা

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে মুক্তি পেয়েছে প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র-র শেষ ছবি ‘ইক্কিস’-র ট্রেলার। ২০২৬ সালের ১ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবিটি। তার আগে ট্রেলার এল সামনে। ট্রেলর প্রকাশ পাওয়ার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। রীতিমত ট্রেন্ড হয়ে পড়েছে। এই ট্রেলর দেখেই আবেগপ্রবম হয়ে পড়েছেন মেয়ে এশা দেওল।

বাবার সঙ্গে মেয়েক সম্পর্কের টান সবসময়ই অন্যরকম। বাবার প্রতি মেয়েদের ভালবাসার আলাদা ব্য়পারই রয়েছে। সম্প্রতি বাবাকে হারিয়েছেন অভিনেত্রী এশা দেওল। তারপরেই বাবার শেষ ছবিকে নিয়ে আবেগ প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। বলি তারকা সানি দেওল এবং এশা দেওল তাঁদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রেলারটি শেয়ার করে তাঁদের বাবা ধর্মেন্দ্রকে স্মরণ করেছেন। প্রয়াত বাবার এক ঝলক দেখে মুগ্ধ হয়েছেন।

ট্রেলারটি ষেয়ার করে বাবাকে ভালোবাসার কথা বলেছেন। সঙ্গে লিখেছেন, সর্বকনিষ্ঠ পরমবীর চক্র জয়ীর জীবনের সত্য ঘটনা দেখুন দর্শকরা। মাত্র ২১ বছর বয়সে অমর হয়েছেন তিনি। তাঁর নাম সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপাল। বছরের শুরুর দিনেই আসছে ছবিটি। এষা দেওল ওই ট্রেলর পোস্ট করে জানিয়েছেন, বাবাকে হারানোর শোক এখনও সামলে উঠতে পারেননি। তিনি লিখেছেন, বেশ কয়েকদিন ধরে কিছু লিখবেন মনে করছেন। কিন্তু করতে পারছেন না।শুটিংয়ের বেশ কিছু ছবি তিনি শেয়ার করবেন। কিন্তু তারজন্য সময় চেয়েছেন ভক্তদের কাছে। বলেছেন, দস্য বাবাকে হারিয়েছেন। সেই দিক দিয়ে বিচার করে একটু সময় দেওয়া হোক।

এই ছবিতে অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। সেনাবাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট অরুণ ক্ষেত্রপালের চরিত্রে অভিনয় করেছেন। সেখানে অগস্ত্যর বাবার ভূমিকায় দেখা গিয়েছে ধর্মেন্দ্রকে। সিনেমাহলে শেষবার ধর্মেন্দ্রকে দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা।

উত্তর দমদম পুরসভায় চেয়ারম্যান সহ ২১ কাউন্সিলরের গণ ইস্তফা

জেলা প্রশাসনের উদ্যোগে গৌড়ের রামকেলি মেলার প্রস্তুতি বৈঠক

‘বাংলার বাড়ি’ প্রকল্পে কারা বেআইনিভাবে টাকা পেয়েছেন, তালিকা তৈরির নির্দেশ মুখ্যসচিবের

বিশাখাপত্তনমে স্টিল প্ল্যান্টে ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ৮ শ্রমিকের

ভেঙে দেওয়া হল কলকাতা পুর বোর্ড, বসানো হল প্রশাসক

সংসদীয় দলের নেতৃত্বে কে? ঝামেলা শুরু তৃণমূলের বিদ্রোহী সাংসদদের শিবিরে

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

ধুলিয়ানে কাউন্সিলরের শ্বশুরবাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণের ত্রিপল উদ্ধার, তদন্তে পুলিশ

‘নিয়ম না মেনে পুশব্যাক মানা হবে না’, দিল্লিকে হুঁশিয়ারি দিয়ে চিঠি তারেক সরকারের

সুথার-সুন্দরের ভেল্কিতে আফগানদের দুরমুশ করে জিতল টিম ইন্ডিয়া

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

তৃণমূলের পার্টি অফিসে আস্ত গেস্ট হাউস! মিলল কন্ডোম ও বস্তা ভর্তি শাড়ি

‘লোভী-গদ্দার-ভীতুরা বিজেপিতে যোগ দিন’, কাকলিদের নিশানা মহুয়ার

মৃত্যুর ২০দিন পর আদালতের নির্দেশে কবর থেকে তোলা হল বধূর মৃতদেহ