‘প্রচণ্ড ব্যাথা নিয়ে হেঁটেছি’, মক্কায় ওমরাহ সম্পন্ন করে কেঁদে ফেললেন সানা মকবুল

সাদা রঙা আবায়া পরে আছেন তিনি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। কিন্তু কে জানত, অভিনেত্রীর এই হাসিমুখের আড়ালে অসম্ভব যন্ত্রণা লুকিয়ে রয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: মক্কায় ওমরাহ-হজে গিয়ে শরীরের সমস্ত ব্যাথা যন্ত্রণা আল্লাহকে উৎসর্গ করে এলেন জনপ্রিয় অভিনেত্রী সানা মকবুল। হাঁটতে হাঁটতে তাঁর পা ফুলে ঢোল, যন্ত্রণায় ছটফট করলেও আলাদাই প্রশান্তি ছিল তাঁর হজ সফরে, সেটাই জানিয়েছেন অভিনেত্রী। ‘বিগবস ওটিটি 3’ বিজেতা সানা মকবুল বেশ কিছুদিন ধরেই ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ থেকে দূরে আছেন। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। সেখান থেকেই নানা আপডেট শেয়ার করে চলেছেন তিনি। কিন্তু বিগবস ওটিটি যেটার পর থেকেই তিনি শরীরে নানা অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন। ব্যথায় ভুগছিলেন। সেই কারণেই তাঁর ওজন অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছিল।

সোশ্যাল মিডিয়াতেও তিনি এই নিয়ে ব্যাপক ট্রোলিং হয়েছিলেন। যার জবাবে অভিনেত্রী বলেন, তিনি যন্ত্রণা কমাতে যে সকল ওষুধ খাচ্ছিলেন, তাতেই তাঁর ওজন বেড়ে গিয়েছে। সম্প্রতি স্বাস্থ্যের দিকে মনোযোগ দিয়েছেন তিনি, তাই অভিনয় থেকে দূরে আছেন। আর এই সুযোগেই মক্কা থেকে ঘুরে এলেন সানা। জানা গিয়েছে, ওমরাহ করতে হজে গিয়েছেন অভিনেত্রী, কিন্তু সেখানে গিয়ে তাঁর মারাত্মক শরীর খারাপ হয়ে গিয়েছিল তাঁর। হাঁটতে পারছিলেন না তিনি, তবুও থামেননি। যন্ত্রণায় কাতর হয়েই ইবাদত সেরেছেন তিনি। সম্প্রতি হজের সেই সমস্ত ছবি পোস্ট করে ওমরাহ পালনের অভিজ্ঞতা বর্ণিত করলেন সানা।

 

 

View this post on Instagram

 

A post shared by Sana Makbul (@divasana)

ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙা আবায়া পরে আছেন তিনি, ক্যামেরার সামনে দাঁড়িয়ে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি। কিন্তু কে জানত, অভিনেত্রীর এই হাসিমুখের আড়ালে অসম্ভব যন্ত্রণা লুকিয়ে রয়েছে। ছবিগুলি শেয়ার করে সানা তাঁর ব্যাথা প্রকাশ করে জানালেন, ‘ওমরাহ করতে গিয়ে আমি খুব সমস্যায় পড়েছিলাম। আমি শরীরে ব্যাথা নিয়ে হাঁটছিলাম। কিন্তু যখন সেখান থেকে বেরিয়ে এলাম তখন আলাদাই শান্তি পেলাম। সবকিছুর জন্যে আল্লা তোমায় ধন্যবাদ।’ পাশাপাশি তিনি প্রাক্তন অভিনেত্রী সারা খানকে ধন্যবাদ জানালেন, কারণ তাঁর হজ আবায়া ডিজাইন করেছিলেন সানা মকবুল

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’