‘বাবা, তুমি খুব নোংরা কাজ কর!’ প্রেম চোপড়ার উপর ক্ষোভ উগরে দিয়েছিলেন মেয়ে, কেন?

এই সকল অন-স্ক্রিন খলনায়কের চরিত্রগুলি কখনও কখনও তাঁকে বিপাকে ফেলে দিয়েছিল। তাঁর ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ কয়েক আগেই সুস্থ হয়ে হাসপাতালে থেকে বাড়ি ফিরেছেন বলিউডের প্রখ্যাত অভিনেত্রী প্রেম চোপড়া। তাঁর সুস্থ হয়ে ওঠার কথা নিশ্চিত করেছেন জামাই শরমান যোশী। এই খবরে স্বস্তি পেয়েছেন ভক্তরা। কেননা বলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা তিনি। সত্তরের দশক থেকে বলিউডে রাজ করছেন তিনি, আর বেশিরভাগ ছবিতেই নেগেটিভ চরিত্র বা খলনায়কের ভূমিকা পালন করেছেন প্রেম চোপড়া। তবে এই চরিত্রেই দর্শকরা তাঁকে গ্রহণ করেছিলেন এবং প্রশংসিত ছিলেন। কোনও ছবিতে তিনি থাকা মানেই সেই ছবি হিট। কিন্তু এই সকল অন-স্ক্রিন খলনায়কের চরিত্রগুলি কখনও কখনও তাঁকে বিপাকে ফেলে দিয়েছিল। তাঁর ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করেছিল।

এমনকী, তাঁর মেয়ে ঋতিকা নন্দাও ভাবতে শুরু করেছিলেন যে, তাঁর বাবা রিল লাইফের খলনায়ক থেকে আলাদা। প্রেম চোপড়া বলেন, যে ঋতিকা যখন স্কুলে ছিলেন, তার বন্ধুরা প্রায়শই তাঁকে আমার ভীতিকর ভূমিকা নিয়ে উত্যক্ত করত। একদিন হতাশ হয়ে আমার মেয়ে আমাকে বলেই ফেলেছিল যে, “তুমি নোংরা কাজ করো। ঋতিকা এখন একজন লেখিকা, কিন্তু সে সেই সময় স্কুলে ছিল। প্রায়শই স্কুল থেকে ফিরে সে আমায় বলত, বাবা, স্কুলে সবাই বলে তুমি খারাপ চরিত্রে অভিনয় কর এবং নোংরা কাজ কর। তোমার এটা ছেড়ে দেওয়া উচিত।” তখন প্রেম চোপড়া মেয়েকে বুঝিয়ে বলেছিলেন যে, এটিই তার পেশা এবং মানুষ তাঁকে সেভাবেই ভালোবাসে। এই ভূমিকাগুলির কারণেই তিনি তাঁর পরিবারের যত্ন নিতে পারছেন। তাঁর সন্তানদের জন্য একটি ভাল শিক্ষা প্রদান করতে সক্ষম হচ্ছেন।

আরবাজ খানের শোয়ে প্রেম চোপড়া আরও বলেন, তাঁর ভয়ঙ্কর ভাবমূর্তি সিনেমা হলের বাইরেও বিস্তৃত ছিল। ছয় দশকের এক বর্ণাঢ্য কেরিয়ারে প্রায় ৩৮০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন প্রেম চোপড়া। ‘শহীদ’ (১৯৬৫) চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচিতি লাভ করেন। পরবর্তীতে তিনি “উপকার”, “ববি”, “দো আনজানে” এবং “ক্রান্তি” সহ বেশ কয়েকটি স্মরণীয় ছবিতে কাজ করেন। ১৯৬০ থেকে ১৯৯০ এর দশক পর্যন্ত তিনি হিন্দি সিনেমার অন্যতম বিখ্যাত খলনায়ক ছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে তিনি কমিক চরিত্রেও অভিনয় করেছেন। তিনি রাজেশ খান্নার সাথে ২০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। ২০২৩ সালে ফিল্মফেয়ার লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন তিনি।

‘আমার ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

লজ্জা, আরামবাগে রবীন্দ্রনাথ ঠাকুর ও নজরুলের ছবিতে কালি লেপে দেওয়ার অভিযোগ

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

সাত সকালেই নিউটাউনে নিরাপত্তারক্ষীর মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

নিলামে ৪৬ কোটিতে বিক্রি হল রুশ রাজপরিবারের ঐতিহাসিক নীলকান্তমণির ব্রেসলেট

PUB-G গেমের জন্যই খুন বরানগরের তরুণী! দিল্লি থেকে গ্রেফতার অভিযুক্ত

অজান্তেই বড় ভুল করছেন? রান্নাঘরের এই বাসনেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

চতুর্থ একদিনে ম্যাচে ভারতকে ৩৩৪ রানের টার্গেট দিল নিউজিল্যান্ড

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

আট দিনেই বাজিমাত, এক হাজার কোটি টাকা আয় করল রণবীরের ‘রামায়ণ’

হাসপাতালে শাশুড়িকে দেখতে গিয়ে মৃত্যু, দিদির সামনে জামাইবাবুকে খুন করল শ্যালক

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’