৩৫ টাকার লটারি টিকিট কিনে রাতারাতি কোটিপতি চা বিক্রেতা ‘জলি’

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়না: মাত্র ৩৫ টাকার লটারি টিকিট বদলে দিল ভাগ্য। রাতারাতি হয়ে গেলেন কোটিপতি। লটারি টিকিট কাটার আগের রাত পর্যন্ত যার জীবনে ছিল অভাব আর তাড়না রাতারাতি তা কর্পূরের মতো উড়ে গেল। বর্ধমানের চলনের চা বিক্রেতা জলি বিষয়ীর ভাগ্য খুলে গিয়েছে, রাতারাতি। তার চোখে এখন অনেক স্বপ্ন। প্রথমে একটি বাড়ি তৈরি করতে চান। এই বাড়িতে নিজের স্বামী দুই ছেলেকে ভাড়ার ঘর থেকে নিয়ে যেতে চান। নিজের সন্তানদের সুরক্ষা গড়ে দিতে চান। স্বামী রাইস মিলে একজন কর্মী। তার পাশে সহধর্মিনী হিসেবে দাঁড়াতে চান। ঘোর কলিযুগে যা অবশ্যই একটি বড় নিদর্শন। মাত্র ৩৫ টাকার লটারি টিকিট কেটে রাতারাতি তার ভাগ্য চমকে উঠল। তিনি এখন কোটিপতি। পূর্ব বর্ধমান জেলার রায়নার উচালনের বাসিন্দা জলি(Jally) সংসার টানতে মাধবডিহি থানার(Madhabdihi P.S.) কাইতি এলাকায় চা বিক্রি করেন। বড় ছেলে দশম শ্রেণীতে এবং ছোট ছেলে প্রথম শ্রেণীতে পড়ে। স্বামী চালকলের একজন শ্রমিক ।

যথেষ্ট অভাবের সংসার ।এবার অন্তত সকলে মিলে স্বপ্ন দেখছেন ভালোভাবে বাকি জীবনটা কাটাবেন তাঁরা। জলি দেবী মাঝেমধ্যেই লটারির টিকিট কাটতেন স্বামী টুলু(Tulu) লটারি টিকিট অনবরত কারতে গত ১৯শে ডিসেম্বর সকাল ১১:৩০ নাগাদ টিকিট কেটেছিলেন জলি পরের দিন দুপুরে ফল ঘোষণা হয় দেখেন জলি এক কোটি টাকা জিতেছেন এর পরেই লটারির কাউন্টার থেকে তার কাছে ফোন আসে। প্রথমে নিজেই বিশ্বাস করতে পারছিলেন না এই সুসংবাদ পেয়ে। চিমটি কেটে নিজের গায়ে দেখেন জীবিত আছেন তো।স্বপ্ন নাকি বাস্তব। স্বামীকে জানান সেই কথা। এরপরে ওই দম্পতি ছুটে যান লটারির দোকানে। সেখান থেকে রিসিভ করা হয় যে তার ৩৫ টাকার লটারি টিকিট কোটি টাকা পুরস্কার জিতিয়ে দিয়েছে। জলি জানান, তার দোকানের পাশেই লটারির দোকানটি রয়েছে কিছু দূরে। কুড়ি তারিখ মোবাইলে লটারি টিকিট মিলিয়ে চক্ষু চড়ক গাছ হয় তাঁর।

জলির স্বামী টুলু বলেন ,আমি প্রতিদিন লটারি টিকিট কাটি।। আমার স্ত্রী মাঝেমধ্যে টিকিট কাটে। কিন্তু ও যে এই টিকিটে কোটিপতি হবে তা আমি কোনদিন ভাবতে পারিনি। এবার আমাদের অভাব ঘুচবে। স্বপ্ন পূরণ হবে। জায়গা কিনে বাড়ি তৈরি করব ।ছেলেদের ভালো করে পড়াশুনা করিয়ে জীবনে প্রতিষ্ঠিত করব। ভগবান এই গরীব পরিবারকে মুখ তুলে দেখেছেন বলে তারা রীতিমতো আনন্দিত এখন। তবে চায়ের দোকানটি রেখে দেবেন তাঁরা স্মৃতি হিসেবে। কারণ ওই চায়ের দোকান থেকেই তাদের ভাগ্যের মোড় ঘুরেছে। জলির চায়ের দোকানে(Tea Stall) এখন শুভানুধ্যায়ীদের ভিড়ে আর শীতের আমেজে তিল ধারনের জায়গা নেই।

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

সেনাবাহিনীতে অফিসার হওয়ার সুযোগ! ২ ডিসেম্বর থেকে শুরু আবেদন

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর