গণতন্ত্র ধ্বংস করতে চাইছে,মতুয়াদের ভোট কাড়ছে, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা। এরমধ্যে থেকে হিয়ারিংয়ের মাধ্যমে ঝাড়াই বাছাই করে তৈরি হবে ফাইনাল তালিকা। হিয়ারিংয়ের সময়ে কোনও বৈধ ভোটার যাতে বাদ না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বিএলএ-২ দের সঙ্গে বৈঠকে এই কথাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। আদিবাসী ও মতুয়াদের ভোট কাড়ছে।

কমিশনের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভোটের আগে বাংলাকে বদনাম করার চেষ্টা চলছে। বিজেপি সব এজেন্সিকে নিজেদের দালাল বানিয়েছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে। অত্যাচারী দল বিজেপি। যে কাজটা করতে দু বছর লাগে, সেটা দু মাসে করার চেষ্টা চলছে। চালাকি করে কোনও মহৎ কার্য সম্পন্ন হয় না। কমিশনকে নিজেদের কাজে লাগাচ্ছে বিজেপি। আরও দেড় কোটি নাম বাদ দেওয়ার আবদার করছে তারা। এই আসআইআরকে তিনি বলেছেন, ভুল ম্যাপিং, গ্রেড ব্লান্ডার।

তাঁর কথায়, বাংলা ও ইংরেজিতে নামের ভুলের জন্য সমস্যা হচ্ছে। কমিশন প্রতিদিন নির্দেশ বদল করছে। বিজেপিকে কারপ্রিট বলে নিশানা করেছেন তিনি। কমিশনকেও নির্লজ্জ বলে কটাক্ষ করেছেন তিনি। কেন্দ্র কিছু কিছু বিএলও ঠিক করা হয়েছে। এদের পরিচয় এবং তথ্য জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর কাজে সহযোগিতার কথা বার বার বলেছেন, কিন্তু পদ্ধতিকে বার বার ভুল বলে জানিয়েছেন। প্রতিদিন বিএলওদের অ্যাপে বদল আসছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অপদার্থ, দুরাচারি বলে কটাক্ষ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, প্রধানমন্ত্রীকে কন্ট্রোল করেন অমিত শাহ। দেশকেও নিয়ন্ত্রণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কোনও পরিকল্পনা ছাড়াই কাজ করা হচ্ছে। এতে বিপদে পড়ছেন সাধারণ মানুষ।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর