দলঘোষণা করে একগুচ্ছ আসনে প্রার্থী ঘোষণা হুমায়ুনের, কোথায় লড়ছেন বিধায়ক?

Share:

নিজস্ব প্রতিনিধি, ভরতপুর : অবশেষে নতুন দল ঘোষণা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর( Humayun Kabir)। তার দলের নাম জনতা উন্নয়ন পার্টি। এদিন দলের নাম ঘোষণার পাশাপাশি আরও বড় চমক দিলেন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছেন তিনি। সেই প্রার্থী তালিকা ও এদিন ঘোষণা করেছেন তিনি।

প্রথমে বাবরি মসজিদ তৈরির কথা বলে আসর গরম করেছিলেন হুমায়ুন কবীর (Humayun Kabir) । তারপরেই নিজের নতুন দল তৈরির কথা ঘোষণা করেছিলেন। সোমবার সেই দলের নাম ঘোষণা করে তিনি জানালেন তার দলের নাম জনতা উন্নয়ন পার্টি। এখানেই শেষ নয়, চমকের বাকি ছিল আরো। এই দল ঘোষণার মঞ্চ থেকেই তিনি আগামী বিধানসভা নির্বাচনে একাধিক আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন। জানা গিয়েছে ভরতপুর ইংরেজি নগর দুই কেন্দ্র থেকে নিজের লড়াই করবেন হুমায়ুন।

খড়গপুর গ্রামীণ কেন্দ্র থেকে লড়াই করবেন ইব্রা হাজি। মালদার বৈষ্ণবনগর এর প্রার্থী মুস্তারা বিবি, মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছেন মনীষা পান্ডে। ভগবানগোলা থেকে লড়বেন হুমায়ুন কবীর নামে এক ব্যবসায়ী। রানী নগর থেকে লড়াই করবেন আরো একজন হুমায়ুন কবীর। দক্ষিণ দিনাজপুরের ধনীরাম বিধানসভার প্রার্থী হয়েছেন ডক্টর ওয়েদুল রহমান। বালিগঞ্জের প্রার্থী হয়েছেন নিশা চট্টোপাধ্যায়। ইছাপুরের প্রার্থী হয়েছেন সিরাজুল মন্ডল। প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি এদিন জানানো হয়েছে দ্রুত ইস্পাহার প্রকাশ করবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। সোমবার সকাল থেকে জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অজস্ৰ লোকজন সভাস্থলে এসেছেন।

জাহাঙ্গির খানের রক্ষাকবচ প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট

কুরবানির পশু কিনতে গিয়ে মহিষের গুঁতোয় প্রাণ হারালেন ২ ক্রেতা

নিরাপত্তার ফাঁক গলে বিমানবন্দরে ঢুকে গেল রাস্তার কুকুর, তারপর যে কাণ্ড ঘটাল…

‘মুখ্যমন্ত্রীকে বলো’ বন্ধ করে আসছে ‘আপনার সরকারকে বলুন’, ঘোষণা শুভেন্দুর

‘জলদি, জলদি ভাগো…’, বাংলাদেশি অনুপ্রবেশকারীদের হুঁশিয়ারি শুভেন্দুর

ভুয়ো জন্ম শংসাপত্রকাণ্ডে তোলপাড় জগদীশপুর, ‘দুর্নীতির রোগ’ উপড়ে ফেলার বার্তা প্রশাসনের

ঈদ উপলক্ষে পরিষেবায় কাটছাঁট, কমছে মেট্রোর সংখ্যা, জেনে নিন সময়সূচি

বিজেপিতে এবার সামিল র‍্যাপ গায়ক ইয়ো ইয়ো হানি সিংহ

বুধেই শুরু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, চলবে লক্ষ্মীর ভাণ্ডারও, ঘোষণা শুভেন্দুর

মা ক্যান্টিনে সপ্তাহে দুদিন ৫ টাকায় মাছ-ভাত, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিল্লি নয়, প্রধানমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে বেজিং যাচ্ছেন তারেক রহমান

বড় দুর্ঘটনা কলকাতা বিমানবন্দরে, লিফট ছিঁড়ে পড়ে আহত ৩

ঝড়ের কবলে প্রায় ৩০০ বাড়ি লণ্ডভণ্ড, ব্যাপক ক্ষতি হাবড়া ও মালদায়

আড়াই কোটির গাড়িতে চেপে ৪৫ টাকার সরকারি গামলা চুরি, চটে লাল মুখ্যমন্ত্রী