ছোটদের এশিয়া কাপে ভারতকে হারিয়ে ‘ধুরন্ধর’-এর গানে জমিয়ে নাচ পাক ক্রিকেটারদের

রবিবার (২২ ডিসেম্বর) ছোটদের এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়ে জিতেছে পাকিস্তানে U-19 দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানে নিষিদ্ধ হয়েছে ভারতীয় ছবি ‘ধুরন্ধর’। তবে বিশ্বের একাধিক দেশে রমরমিয়ে চলছে এই ছবি। এখনও পর্যন্ত ৬০০ কোটি আয় করে ফেলেছে রণবীর সিংহের ‘ধুরন্ধর’। এবার সেই ছবিকেই হাতিয়ার করে ভারতকে খোঁচা দিল পাকিস্তান। রবিবার (২২ ডিসেম্বর) ছোটদের এশিয়া কাপের ফাইনালে ভারতকে ১৯১ রানে হারিয়ে জিতেছে পাকিস্তানে U-19 দল। ভারতকে হারিয়ে ভারতেরই হিন্দি ছবি ‘ধুরন্ধর’-এর গানের তালে নাচলেন পাক ক্রিকেটাররা। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে। রবিবার দুবাইয়ের মাঠে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারানোর পরে ধুরন্ধরের গানে উল্লাসে মেতে ওঠেন পাক ক্রিকেটাররা। ভিডিওতে দেখা গিয়েছে, ‘ধুরন্ধর’-এর অক্ষয় খান্না অভিনীত ভাইরাল গানে নাচছেন সমীর মিনহাস, ফারহান ইউসুফেরা। গানে অভিনেতা ঠিক যেভাবে নেচেছেন, ঠিক একই কায়দায় নাচছেন পাকিস্তানের ছোট খেলোয়াড়রা।

গত ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর’। যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। ছবিটি মুলত পাকিস্তানের করাচির লিয়ারি শহরের পটভূমিকায় তৈরি স্পাই থ্রিলার। ছবির মূল বিষয়, পাকিস্তানের গ্যাং ওয়ার। সেই গ্যাংয়ের মধ্যে একজন ভারতীয় গুপ্তচরের অনুপ্রবেশ এবং ভারতের বিভিন্ন এলাকায় জাল নোট পাচার বা জঙ্গি হামলার খবর দিয়ে পাকিস্তানি চরের ছদ্মবেশে সেই দেশকেই আক্রমণ করা। সেই কারণেই ছবিটি পাকিস্তান-সহ বাহরিন, কুয়েত, কাতার, সৌদি আরব, ওমান ও সংযুক্ত আরব আমিরশাহির মতো মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ হয়েছে। তার পরেও ভারত-সহ বিশ্বের একাধিক দেশে রমরমিয়ে ব্যবসা করছে ছবি। ভাঙছে একের পর এক রেকর্ড। তবে পাকিস্তানে নিষিদ্ধ হলেও ছবিটি পাকিস্তানের সাধারণ মানুষ ডাউনলোড করে দেখছেন।

এবার সেই ছবির ভাইরাল গানেই নাচতে দেখা গেল পাক ক্রিকেটার দের। অর্থাৎ সেই গানও পাকিস্তানেও জনপ্রিয় হয়েছে। ভারতীয় ছবির সেই গানকে হাতিয়ার করেই ভারতকে খোঁচা মারলেন সমীরেরা। এদিকে বড়দের এশিয়া কাপে ভারতের কাছে দুরমুশ হয়েছে পাকিস্তানের বাবর আজম, মহম্মদ রিজওয়ানরা।কিন্তু ছোটরা সেই বদলা নিয়েছে। তাই ভারতকে হারিয়ে ইসলামাবাদ ফিরে যেতেই গতকাল তাদের দেখতে বিমানবন্দরে ভিড় উপ্‌চে পড়েছিল ভক্তরা।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ