জিহাদিদের থেকে বাঁচতে বাংলাদেশ থেকে পালিয়ে মালদায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় হিন্দু পরিবারের

Share:

নিজস্ব প্রতিনিধি,পুরাতন মালদা: ফের অশান্ত হয়ে উঠেছে ওপার বাংলা। প্রাণভয়ে বাংলাদেশ ছেড়ে পরিবার নিয়ে এপার বাংলায় এক বৃদ্ধ। অনুপ্রবেশ জেনেও বাংলাদেশিদের আগলে রেখেছেন এপার বাংলার গ্রামবাসীরা। CAA – এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার দাবি পালিয়ে আসা বাংলাদেশি পরিবারের। আবার তাদের বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হলে জিহাদীরা গুলি করে খুন করবে তাদের। মালদহের পুরাতন মালদা থানা(Old Malda P.S.) এলাকায় আপাতত এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন ওই বাংলাদেশি পরিবার।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের নাটোর জেলার সিংরা থানা এলাকার বাসিন্দা কানাই চন্দ্র সরকার(Kanai Chandra Sarkar) (৭০) । দুদিন আগে তিনি অত্যাচারের শিকার হয়ে বৃদ্ধা স্ত্রী, ছেলে , পুত্রবধূ , নাতনি, মেয়ে, জামাই এবং নাতিকে নিয়ে পুরাতন মালদা থানা এলাকার একটি উন্মুক্ত সীমান্ত দিয়েই ভারতীয় ভূখণ্ডে মালদায় অনুপ্রবেশ করে। এরপর তাঁরা পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছিলেন। যদিও তাদের কাছে পুরাতন মালদা পুরসভা(Malda Municipality) এলাকার পুরনো এক আত্মীয়ের ঠিকানা ছিল। সেখানেই খোঁজ করে গিয়ে আশ্রয় নিয়েছেন ওই সরকার পরিবারটি।

বৃদ্ধ কানাই চন্দ্র সরকার জানিয়েছেন, তাঁরা নাটোর জেলার সিংড়া থানা এলাকাতেই বসবাস করত। কৃষিকাজ ছিল তাদের জীবিকা। এছাড়াও জমি জায়গার ব্যবসা রয়েছে। বহু বছর আগে তাদের কিছু পরিবার ভারতে চলে আসে। কিন্তু তাঁরা বাংলাদেশের মাটিকে ভালোবেসেই সপরিবারে থেকে যান। গত এক বছর ধরে বাংলাদেশের অস্থিরতা চলছে। কিন্তু গত কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশের যে পরিবেশ তৈরি হয়েছে তা না থাকার মতোই বলা যেতে পারে । কিছুদিন হল একদল দুর্বৃত্ত তাঁদের ধর্মান্তকরণরে জন্য চাপ দিচ্ছিল। তাদের দাবি না মানলে সর্বোচ্চ লুট এবং খুনেরও হুমকি পর্যন্ত দেওয়া হয়। এরপর আতঙ্কেই গোটা পরিবারটি এক কাপড়ে ওপার সীমান্তে এসে কিছু টাকার বিনিময় দালাল মারফত এপারে অবৈধভাবে অনুপ্রবেশ করে।

আমাদের যেভাবে ধর্মান্তকরণের চাপ দেওয়া হয়েছিল তাতেই ভয় পেয়েছিলাম । এরপর সাত দিনের মধ্যে ওদের দাবি না মানলে খুনের হুমকি দেওয়া হয়। তাই সমস্ত সম্পত্তি ঘরবাড়ি ফেলে দালালের মাধ্যমে ভারতীয় ভূখণ্ডে ঢুকে নিজেদের প্রাণ বাঁচিয়েছি। জানি না আগামীতে কি হবে।পুরাতন মালদা পুরসভার যে এলাকায় ওই বাংলাদেশি পরিবারটি আশ্রয় নিয়েছে, সেখানকার বাসিন্দা জীবন পাল ,অলক পালদের বক্তব্য, ওরা অসহায় ।যেভাবেই হোক, আত্মরক্ষার জন্য ওই পরিবারটি তাদেরই এক ভারতীয় আত্মীয়ের পরিবারের এসে আশ্রয় নিয়েছে। এতে আমরা অন্যায় কিছু দেখছি না ।ওদেরকে পুলিশ যদি ধরতে আসে তাহলে আমরা প্রতিবাদ জানাবো এবং রুখে দাঁড়াবো। আমাদের দাবি শরণার্থী হিসেবে এই পরিবারটিকে এখানে আশ্রয় দেওয়া হোক।

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL