সামশেরগঞ্জে বাবা-ছেলেকে খুনে র ঘটনায় দোষী সাব্যস্ত ১৩ , মঙ্গলবার সাজা ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি,জঙ্গিপুর:সামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত দোষী সাব্যস্ত করলেন বিচারক অমিতাভ  মুখোপাধ্যায়। ১২ এপ্রিল খুন হয়েছিলেন হরগোবিন্দ ও চন্দন দাস। মঙ্গলবার সাজা ঘোষণা হবে।সামসেরগঞ্জে বাবা ছেলেকে খুনের ঘটনায় ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছে জঙ্গিপুর আদালত(Jangipur Court) দোষী সাব্যস্ত করলেন বিচারক অমিতাভ ও মুখোপাধ্যায় ।১২ এপ্রিল খুন হয়েছিলেন হরগোবিন্দ ও চন্দন দাস।মঙ্গলবার সাজা ঘোষণা হবে।মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ওয়াকফ আইন সংশোধনী নিয়ে বিক্ষোভের জেরে ১২ এপ্রিল, ২০২৫ তারিখে বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করা হয়, যা এলাকায় ব্যাপক হিংসা ও অশান্তি সৃষ্টি করে।

এই ঘটনায় মূল অভিযুক্তসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুলিশ তদন্ত করে। সেই ঘটনায় সোমবার শুনানি শেষ করে অভিযুক্তদের দোষী সাব্যস্ত করলো সোমবার জঙ্গিপুর মহকুমা আদালত।মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার করা হয় মূল অভিযুক্তদের। রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এই গ্রেফতারের কথা জানান। এর আগে জাফরাবাদে এই জোড়া খুনের ঘটনায় ২ জনকে গ্রেফতার করে পুলিশ। এরপর পুলিশের জালে মূল অভিযুক্ত ইনজামুল হক ধরা পড়ে।এডিজি (দক্ষিণবঙ্গ)(ADG South Bengal) সুপ্রতীম সরকার জানান, এই ঘটনায় ২জনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। রাজ্য পুলিশ অভিযান চালিয়ে ইনজামুল হক নামে আরও একজনকে গ্রেফতার করে। অভিযুক্ত ইনজামুল জাফরাবাদের সুলিপাড়ার বাসিন্দা। তিনিই এই খুনের নির্দেশ দিয়েছিলেন। সুতি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।ধৃত ইনজামুল পেশায় রাজমিস্ত্রি। তথ্য প্রমাণ লোপাটের জন্য সিসিটিভি ভেঙে ফেলার অভিযোগ ওঠে ইনজামুলের বিরুদ্ধে।

মূল অভিযুক্তের গ্রেফতারির পাশাপাশি ঘরছাড়াদের ফিরে আসার কথাও জানিয়েছিলেন রাজ্য পুলিশের এডিজি সুপ্রতিম সরকার। তিনি বলেছিলেন এখনও পর্যন্ত ৮৫ জন ঘরছাড়ারা ফিরে এসেছেন। পরে ধীরে ধীরে সকল ঘর ছাড়ারাই এলাকায় ফিরে আসেন। অন্যদের ফিরে আসতে সাহায্য করছে পুলিশ প্রশাসন।এই অশান্তিতে গ্রেফতার হয়েছেন ২৭৪ জন এবং মামলা হয়েছে ৬০টি। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দলে রয়েছেন ১১ জন। এলাকার পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ বলে জানিয়েছিলেন তিনি। ৭০ শতাংশ দোকানপাট খুলেছিল ধীরে ধীরে শান্তি ফেরার পর।

পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি(CCTV) ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে কয়েকজনের জড়িত থাকার খবর মিলেছিল জোড়া খুনের ঘটনায়। তারমধ্যে দু’জনের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে একজনকে বীরভূমের মুরারই থেকে গ্রেফতার করা হয়েছিল। তাঁকে জিজ্ঞাসাবাদ করে আর এক জনের হদিশ মেলে। তাঁকে গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের সুতি থেকে। দু’জনে সম্পর্কে ভাই। জোড়া খুনের ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়। একাধিক গ্রেফতারের পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত সোমবার ১৩ জনকে বাবা ও ছেলেকে নৃশংসভাবে খুন করার ঘটনায় দোষী সাব্যস্ত করে।

 

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

সকালে ঘুম থেকে উঠে প্রথম ৩০ মিনিটে এই কাজগুলি করছেন তো? না করলেই বিপদ!

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

পাহাড়, জঙ্গল, জলাধার আর মন্দির, ঘুরে আসুন লালমাটির দেশ বাঁকুড়া

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

গঙ্গাসাগর মেলার নিরাপত্তায় বিশেষ নজর, দায়িত্বে ১২ আইপিএস আধিকারিক

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

২রা ডিসেম্বর থেকেই ঘুরছে ভাগ্যের চাকা, কপাল খুলবে ৫ রাশির

‘ভাইপো’ অভিষেকের বিরুদ্ধে থানায় FIR দায়ের ‘কাকা’ বাবুনের

১৭২ টাকায় ২৮ দিনের আনলিমিটেড কলিং, নতুন প্ল্যান আনল BSNL